Sports

ক্যারিবিয়ানদের গোহারান হারাল ভারত

৫ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে উইন্ডিজকে ২২৪ রানে হারাল ভারত। কার্যত এদিন ক্যারিবিয়ানদের খেলার শুরু থেকে শেষ পর্যন্ত লড়াইটুকু করতে দেননি বিরাটের ছেলেরা। ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ের পর জয় ছিল সময়ের অপেক্ষা। সেখানে উইন্ডিজ লড়াই দেবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি তারা।

সোমবার মুম্বইতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট শুরু করেন রোহিত শর্মা। করেন ১৬২ রান। তাঁর সঙ্গে ভারতের আম্বাতি রাইডুও সেঞ্চুরি পান। তিনি করেন ১০০ রান। এই ২ ভারতীয় ব্যাটিং তারকার আক্রমণে ৫০ ওভারের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তোলে ৩৭৭ রান। এদিন বিরাট অনেকটাই ব্যর্থ। মাত্র ১৬ রান করেন তিনি।

৩৭৮ রান করলে জিতবে। এমন পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা শুরু করে উইন্ডিজ। আর সেটাই ভয়ংকর হয়ে দাঁড়ায় তাদের কাছে। একের পর উইকেট পড়তে থাকে। দলগত ৫৬ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে কার্যত খেলা হেরে যায় উইন্ডিজ। অধিনায়ক হোল্ডারের ৫৪ রান ছাড়া অন্য কেউই এদিন ভারতীয় বোলিংয়ের সামনে টিকতে পারেনি। ৩৬ ওভার ২ বল খেলে মাত্র ১৫৩ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। এদিন ম্যাচের সেরা হন রোহিত শর্মা। ৫ ম্যাচের সিরিজয়ে ৪ ম্যাচের শেষে ভারত ২-১-এ এগিয়ে গেল। ফলে সিরিজ হারার সম্ভাবনা নেই। শেষে ম্যাচ উইন্ডিজ যদি জেতেও তাহলেও সিরিজ ড্র।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026