Sports

জোড়া সেঞ্চুরি, উইন্ডিজকে নির্মমভাবে হারাল ভারত

গুয়াহাটিতে ভারত-উইন্ডিজ প্রথম একদিনের ম্যাচে পয়সা উশুল ব্যাটিং উপভোগ করলেন দর্শকরা। চার, ছয়ের বন্যা বইল মাঠে। ৩টে সেঞ্চুরি দেখলেন দর্শকরা। যারমধ্যে ২টি ভারতের। রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট থেকে এল। অন্যটা এল উইন্ডিজের শিমরন হেটমায়ার-এর ব্যাট থেকে। ভারত ম্যাচ জিতল ৮ উইকেটে। ৪৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।

রবিবার গুয়াহাটির বিরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে উইন্ডিজকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। শুরুতে উইকেট হারালেও পাওয়েলের ৫২ রানের ইনিংস ক্যারিবিয়ানদের রানের মিটার চালু রেখেছিল। পরে হোপের ৩২ রান এবং হেটমায়ারের দুরন্ত ১০৬ রানের ইনিংস উইন্ডিজকে ৩০০ রানের ওপর টেনে নিয়ে যেতে সাহায্য করে। শেষে হোল্ডার, বিশুদের ব্যাটিংয়ের দৌলতে ক্যারিবিয়ানরা ৫০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে তোলে ৩২২ রান। একদিনের ম্যাচে যা রীতিমত চ্যালেঞ্জিং স্কোর।

কিন্তু ভারত ব্যাট করতে নেমে দেখিয়ে দিল এই রানটাও আর চ্যালেঞ্জিং নেই। টি-২০ র দৌলতে এখন এই রানটাও হেলায় তুলে দিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানেরা। এদিন ব্যাট করতে নেমে প্রথমেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। জুটি বাঁধেন রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি। শুরু হয় নির্মম ব্যাটিং। মাঠ জুড়ে চার, ছয়ের বন্যা বইতে থাকে। রোহিত শর্মা খেলার শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ১৫২ রান। যারমধ্যে ৮টি ছক্কা ও ১৫টি চার ছিল। অন্যদিকে বিরাট কোহলি শেষের দিকে আউট হলেও তাঁর ১৪০ রানের ঝোড়ো ইনিংসে তিনি ২১টি চার ও ২টি ছক্কা হাঁকান। পরে ব্যাট হাতে নেমে রাইডু ২২ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ জিতে যায় ভারত। মাত্র ৪২ ওভার ১ বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। ম্যাচের সেরা হন বিরাট কোহলি। এদিনের জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোটকেন্দ্রে ভোটারদের অভ্যর্থনা, শাড়ি পরে এগিয়ে এল রোবট

ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। তাঁদের দিকে এগিয়ে আসছে একটি রোবট। রোবটের পরনে রয়েছে…

April 10, 2026

সাদা হয়ে গেল নর্মদা নদীর জল, ঢালা হল ১১ হাজার লিটার দুধ

নর্মদা নদী দেশের অন্যতম পবিত্র নদী। সেই নদীর জলে মিশল ১১ হাজার লিটার দুধ। সাদা…

April 10, 2026

ভারতের বিখ্যাত দ্বীপে পাওয়া গেল ১৫০০ বছরের টি দর্শন পুরনো জলাধার

এই দ্বীপে সারাদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। জল পার করে এখানে পৌঁছন পর্যটকরা। সেই ব্যস্ত…

April 9, 2026

রাস্তায় গুটখার পিক ফেলার জের, জল দিয়ে সাফ করতে হল পর্যটকদের

প্রতিবেশি দেশে গিয়ে গুটখার পিক ফেলায় সে দেশের নাগরিকের প্রবল কটুকথার মুখে ভারতীয় পর্যটক। জল…

April 9, 2026

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…

April 9, 2026

পদ্মফুলের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে রইল এক ব্যক্তি

যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…

April 9, 2026