রেকর্ড গড়লেন অশ্বিন, জয়ের দোরগোড়ায় ভারত

টেস্টের প্রথম দুটো দিন তেমন ভাল যায়নি ভারতের। টেনেটুনে ড্র করতে পারলেই অনেক বলে মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। কিন্তু মোড় ঘুরতে শুরু করে তৃতীয়দিন থেকে। যা রবিবার চতুর্থ দিনের শেষে ভারতকে জিতের কাছাকাছি পৌঁছে দিল। ব্যাটে-বলে প্রবল দাপট এদিন কোহলি ব্রিগেডের সামনে নিউজিল্যান্ডকে অনেকটাই ম্রিয়মাণ করে দিয়েছে। তৃতীয় দিনের পর এদিন ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানেরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট খুইয়ে তোলেন ৩৭৭ রান। এরপর ডিক্লেয়ার করে দেন অধিনায়ক বিরাট কোহলি। ফলে প্রথম ইনিংসের লিড যোগ করে ভারতের মোট লিড দাঁড়ায় ৪৩৩ রান। জেতার জন্য ৪৩৪ রান দরকার, এই অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রান উঠতে না উঠতেই প্যাভিলিয়নে ফিরতে‌ হয় ২ কিউয়ি ওপেনারকে। অশ্বিনের ঘূর্ণির সামনে অসহায়ের মত ক্যাচ তুলে দেন ল্যাথাম ও গুপটিল। পরে ম্যাচের কিছুটা হাল ধরার চেষ্টা চালান উইলিয়ামসন ও রঞ্চি। কিন্তু উইলিয়ামসনও অশ্বিনের শিকার হয়ে যান। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯৩ রান। এদিন ভারতীয় দাপটের পাশাপাশি ইতিহাস রচনা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এশিয়া তথা ভারতের কোনও বোলার এখনও পর্যন্ত ৩৭টি টেস্ট খেলে ২০০ উইকেট ঝুলিতে পোরার রেকর্ড করতে পারেননি। অশ্বিন পারলেন। আর সেইসঙ্গে ঢুকে পড়লেন ২০০ উইকেট সংগ্রাহকদের ক্লাবে। এদিকে সোমবার টেস্টের শেষ দিন। নিউজিল্যান্ডকে জিততে হলে তুলতে হবে ৩৪১ রান। অন্যদিকে ভারতকে প্রথম টেস্টে জিত পেতে প্যাভিলিয়নে পাঠাতে হবে নিউজিল্যান্ডের ৬ ব্যাটসম্যানকে। এই সমীকরণ দেখে সীমান্তপারের বন্দুকধারীরাও অস্বীকার করতে পারবেন না যে পাল্লাটা ভারতের দিকেই ভারী।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026