Sports

৩ দিনে শেষে টেস্ট, এক ইনিংস ও ২৭২ রানে জয়ী ভারত

পুরো ৩ দিনও লাগল না। তারমধ্যে প্রাপ্তি পৃথ্বী শয়ের অভিষেকে শতরান। টেস্টে অধিনায়ক বিরাট কোহলির দ্বিতীয় দ্রুততম শতরান। রবীন্দর জাদেজার শতরান। কুলদীপের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। একের পর এক রেকর্ড গড়ে নিলেন ভারতীয় ক্রিকেটাররা। উল্টোদিকে যে উইন্ডিজের মত একটা ক্রিকেট শক্তি খেলল তার ঘুণাক্ষরে টেরও পাওয়া গেলনা। অবশেষে কার্যত আড়াই দিন খেলে ১ ইনিংস ও ২৭২ রানে জয়ী হল ভারত। তাও আবার প্রথম ইনিংস ডিক্লেয়ার করে।

রাজকোটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ব্যাটিং সহায়ক পিচে অতি ভয়ংকর হয়ে ওঠেন ভারতীয় ব্যাটসম্যানেরা। ৯ উইকেট হারিয়ে ভারতের স্কোর যখন দ্বিতীয় দিনে ৬৪৯ রান তখন ডিক্লেয়ার করে দেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে আরএল কাসে (৫৩) ও কেএমএ পল (৪৭) বাদ দিয়ে কেউই রান করতে পারেননি। ব্যাট হাতে নেমেছেন আর কিছু পরে আউট হয়ে ফিরে গেছেন। টেস্ট খেলার মুন্সিয়ানাই এই উইন্ডিজ দলে দেখতে পাওয়া যায়নি। ১৮১ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যাওয়ার পর ফলোঅন করান বিরাট কোহলি।

মাঠে নেমে প্রথম ইনিংসের মতই দশা হয় উইন্ডিজের ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে পাওয়েলের ৮৩ রানের ইনিংস বাদ দিলে কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই কোনও ছাপ রেখে যেতে পারেননি। আয়ারাম গয়ারাম চলেছে পরপর। তৃতীয় দিনে আবার সকাল থেকেই ভয়ংকর হয়ে ওঠেন কুলদীপ যাদব। ভারতীয় বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে উইন্ডিজের দ্বিতীয় ইনিংসও। ১৯৬ রালে অল আউট হয়ে যায় তারা। ফলে ভারত ১ ইনিংস ও ২৭২ রানে জয়ী হয়। এই টেস্ট জয়ের ফলে ২ টেস্টের সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় টেস্টে ড্র করতে পারলেই সিরিজ পকেটে পুরতে পারবে বিরাট বাহিনী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026