Sports

আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত শুরুর ছন্দ ধরে রাখতে পারল না ভারত

আফগানিস্তানের জন্য ঐতিহাসিক মুহুর্ত। দেশের প্রথম আন্তর্জাতিক টেস্ট। বৃহস্পতিবারই বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে ভারতের বিরুদ্ধে লেখা হল সেই আফগান ইতিহাস। ভারতের বিরুদ্ধে তাদের প্রথম আন্তর্জাতিক টেস্টে এদিন টস হারেন আফগান অধিনায়ক স্ট্যানিকজাই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে ভারতের ২ ওপেনার শিখর ধাওয়ান ও মুরলী বিজয় কার্যত আফগান বোলিং নিয়ে ছেলেখেলা শুরু করেন। একটু বেশিই বিধ্বংসী মেজাজে ছিলেন শিখর। ৯৬ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ১৫৩ বলে ১০৫ রানের ইনিংস খেলেন মুরলী। দলগত ১৬৮ রানে প্রথম উইকেট পড়ে শিখর ধাওয়ানের। মুরলীর সঙ্গে জুটি বাঁধেন কেএল রাহুল। দলগত ২৮০ রানে ফেরেন মুরলী। মাত্র ৪ রান পর ৫৪ রানে ফেরেন রাহুলও। এরপর কিন্তু ভারতের পরপর উইকেট পতন অব্যাহত থাকে।

পূজারা ফেরেন ৩৫ রান করে। অধিনায়ক রাহানে প্রথম থেকেই বলে আসছিলেন আফগান শক্তিকে কোনও অংশে খাটো করে দেখছেন না তিনি। কিন্তু এদিন তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১০ রান। আফগান স্পিনের জাদুকর রশিদ খানের শিকার হন তিনি। রান আউট হয়ে কার্তিক ফেরেন ৪ রানে। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪৭ রান। টেস্ট ক্রিকেটে প্রথমে ব্যাট করে এই রান কিন্তু অতটাও নির্ভরযোগ্য নয়। যদিনা দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় টেল এন্ডাররা কোনওভাবে রানটাকে অন্তত ৫০০-তে পৌঁছে দিতে না পারেন। আফগান ব্যাটিং লাইনআপ সম্বন্ধে তেমন পরিস্কার ধারণা না থাকলেও তাদের হালকাভাবে নেওয়ার যে কোনও জায়গায় নেই তা এদিন ভারতের মিডল অর্ডারে ধস নামিয়েই বুঝিয়ে দিয়েছেন আফগান বোলাররা।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026