শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ প্রতিযোগিতা নিদাহাস ট্রফির ফাইনালে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। সন্ধে নামতেই জমে উঠবে আসর। কে পাবে ট্রফি? সে উত্তর মিলবে রাতের মধ্যেই। তবে ক্রিকেট বিশেষজ্ঞেরা বাঙালিদের চেয়ে ভারতীয়দের ধারে ভারে অনেকটাই এগিয়ে রাখছেন। এক তো ভারত এই প্রতিযোগিতাতেই ২ বার বাংলাদেশকে হারিয়েছে। আর সেই জয় খুব কষ্টসাধ্যও ছিলনা। বাংলাদেশ তেমন কোনও প্রতিরোধই তৈরি করতে পারেনি। এটা একদিকে ভারতীয় শিবিরকে যেমন মানসিক দিক থেকে এগিয়ে রাখবে। তেমনই বাংলাদেশকে চাপে রাখবে।
এদিকে গত শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তৈরি উত্তেজনার জেরে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভেঙে চাপে পড়েছেন বাংলাদেশের ২ খেলোয়াড়। অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসানকে আইসিসির শাস্তির কোপে পড়তে হয়েছে। সেই ঝড়ঝাপটা সামলে উঠে মানসিক স্থিরতায় এখনও হয়তো পৌঁছে উঠতে পারেনি বাংলাদেশ। তার আগেই ফাইনালে তাদের মুখোমুখি হতে হচ্ছে ভারতের মত শক্তিশালী দলের। তবে ফাইনালের মানসিকতাটাই আলাদা। সেখানে দিনটা কার তার ওপর অনেক কিছু নির্ভর করছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…