বৃষ্টি বিঘ্নিত দিনে কানপুরের গ্রিন পার্কে ভাল অবস্থায় নিউজিল্যান্ড। ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শুক্রবার ছিল দ্বিতীয় দিন। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত সব উইকেট হারিয়ে করে ৩১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে এদিন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গুপটিল ব্যক্তিগত ২১ রানের মাথায় উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন ল্যাথাম ও কেন উইলিয়ামসন। বৃষ্টির জন্য বিকেল সাড়ে ৩টে নাগাদ খেলা বন্ধ হওয়া পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ল্যাথামের ব্যাট থেকে ৫৬ রান ও উইলিয়ামসনের ব্যাট থেকে ৬৫ রান এসেছে। দুজনেই দাপটের সঙ্গে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনে শনিবার এঁরা দুজনেই সকালে ব্যাট করতে নামবেন। মাত্র ১ উইকেট হারিয়ে ১৫২ রান স্কোর বোর্ডে জমা করেছে নিউজিল্যান্ড। এখনও তাদের রস টেলর, রঞ্চি, স্যান্টনারের মাঠে নামা বাকি। তৃতীয়দিনের শুরুতেই ভারত বড় ধাক্কা দিতে না পারলে বড় রানের ইনিংস গড়া নিউজিল্যান্ডের জন্য খুব শক্ত কাজ নাও হতে পারে। ভারতই কিন্তু সে ক্ষেত্রে প্রথম ইনিংসে লিড হারিয়ে চাপে পড়বে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…