Sports

কাজে এল না মণীশ-ধোনির আগুনে ব্যাটিং, দ্বিতীয় টি-২০ হারল ভারত

সেঞ্চুরিয়নের মাঠে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিনি। ৩ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচ জিতেছিল ভারত। ফলে এদিন জিততে পারলেই সিরিজ জিতে নিতে পারত তারা। কিন্তু হলনা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা (০) আউট হয়ে ফেরার পর ম্যাচের হাল ধরে ধাওয়ান-রায়না জুটি। কিন্তু দলের ৪৪ রানের মাথায় শিখর (২৪) ও ৪৫ রানের মাথায় বিরাট (১) ফেরার পর কিছুটা হলেও ধাক্কা খায় ভারত। পরে রায়না (৩১) রানে ফেরার পর বিধ্বংসী হয়ে ওঠেন মণীশ পাণ্ডে। সঙ্গে ছিলেন ধোনি। এই দুজনেই খেলা শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। মণীশ করেন ৪৮ বলে ৭৯ রান, ধোনি করেন ২৮ বলে ৫২ রান। এই দুজনের আগুনে ব্যাটিংয়ের কাঁধে ভরসা করে ভারত ২০ ওভারের শেষে ১৮৮ রান তোলে। যদিও এখন যা টি-২০-র প্রবণতা, তাতে পিচ খুব খারাপ না হলে ২০০ রানের ওপর হলে তবেই জেতার সুযোগ, না হলে জেতার সুযোগ কম। সেটাই দেখা গেল এদিন।

রান তাড়া করতে নেমে অধিনায়ক ডুমিনি ও উইকেটরক্ষক ক্ল্যাসেনের দাপুটে ব্যাটিংয়ের জোরে দক্ষিণ আফ্রিকা ৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ডুমিনি ৪০ বলে ৬৪ রান ও ক্ল্যাসেন ৩০ বলে ৬৯ রান করেন। ক্ল্যাসেনের ‘পাশবিক’ ব্যাটিং তাড়িয়ে উপভোগ করেছেন দক্ষিণ আফ্রিকার সমর্থকেরা। ক্ল্যাসেনই এদিন প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। ভারতের হারের খলনায়ক হয়ে রইল এদিন চাহলের বোলিং। ৪ ওভার বল করে চাহল দিয়েছেন ৬৪ রান। আর সেখানেই শেষ হয়ে যায় ভারতের বাকি টিমের আপ্রাণ লড়াই। দেশের মাটিতে টানা হারতে থাকা নিজেদের দলকে অন্তত এদিন ঘুরে দাঁড়াতে দেখে খুশি দক্ষিণ আফ্রিকার সমর্থককুল। এদিনের জয়ের ফলে সিরিজ এখন ১-১। ফলে তৃতীয় ও শেষ টি-২০ হয়ে গেল ফাইনাল ম্যাচ। যে জিতবে, সিরিজ তার।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026