Sports

প্রথম টি-২০-তে ২০৩ করল ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে ২০৪ রানের লক্ষ্যমাত্রা

ওয়ান ডে সিরিজে দাবাং জয়ের পর এবার টি-২০-তেও ভারতের দাপট অব্যাহত। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের দাপুটে ব্যাটিংয়ের জোরে ভারত শুরুতেই বড় রানের স্কোর খাড়া করতে থাকে। ১৪ ওভারের শেষে মনে হচ্ছিল ভারত হয়তো ২০০-র অনেকটাই ওপরে রান টেনে নিয়ে যাবে। কিন্তু শিখর ধাওয়ান ৭২ করে ফেরার পর রানের গতি কিছুটা হলেও মন্থর হয়ে পড়ে। ২০ ওভারের শেষে যদিও ৫ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলতে সমর্থ হন ভারতীয় ব্যাটসম্যানেরা।

ওয়ান্ডারার্সের মাঠে ভারতের এটাই সবচেয়ে বড় স্কোর। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০-তে কখনও এতবড় রানের স্কোর করতে পারেনি ভারত। সেদিক থেকেও এদিনের স্কোর রেকর্ড। দক্ষিণ আফ্রিকাকে জিততে গেলে করতে হবে ২০৪ রান।

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026