Sports

২০৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, জেতার জন্য ভারতের লক্ষ্য ২০৫ রান

ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটস্থ করেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় গড়েছে ইতিহাস। এদিন তাই সিরিজের ষষ্ঠ তথা শেষ ওয়ান ডে-তে মুখরক্ষার লড়াইয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। আর আত্মবিশ্বাসে টইটম্বুর ভারতের সামনে আরও বড় ব্যবধানে সিরিজ জয়ের হাতছানি। সেঞ্চুরিয়নের মাঠে এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই ব্যর্থ হন হাসিম আমলা (১০)। তবে এদিন ব্যর্থতা তাড়া করেছে প্রায় গোটা দক্ষিণ আফ্রিকা দলটাকেই। কিছুটা হলেও ব্যতিক্রমী জোন্ডো (৫৪)। এছাড়া মার্করাম (২৪), ডেভিলিয়ার্স (৩০) কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। বাকি কিছুটা রান তোলেন ক্ল্যাসেন (২২) ও মর্কেল (২০)। বরং শেষের দিকে ভাল ব্যাট করেন ফেলুখাও (৩৪)। তবে পুরো ওভার খেলার সুযোগ হয়নি দক্ষিণ আফ্রিকার। ৪৬.৫ ওভারেই সব উইকেট পড়ে যায় তাদের। ২০৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

এদিন ভারতীয় বোলিং আক্রমণ ও ফিল্ডিং ছিল চোখে পড়ার মতন। তবে তারমধ্যেও ঝলমল করেছে ভারতের শার্দূল ঠাকুরের বোলিং। তাঁর বলের বৈচিত্র্যে প্রোটিয়াদের ব্যাট শুরু থেকেই নড়বড় করেছে। ৪ উইকেট তুলে নেন তিনিই। ২০৫ রান করলেই সিরিজ ৫-১-এ জিতে যাবে ভারত। টার্গেটও বড় কিছু নয়। তাই এদিন ভারতের জেতার ব্যাপারে অনেকটাই নিশ্চিত দেশের ক্রিকেট মহল।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026