Sports

চাহাল, কুলদীপের ঘূর্ণিই শেষ করে দিল দক্ষিণ আফ্রিকাকে

এমন অক্লেশ জয়। তাও আবার খোদ সিংহের ডেরায় ঢুকে। এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল। এদিন সেই বিরল ঘটনাটাই সেঞ্চুরিয়নে করে দেখালেন বিরাটরা। এদিনের অনন্য কৃতিত্বের দাবিদার কিন্তু ২ ভারতীয় স্পিনার। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। চাহাল এদিন তুলে নেন ৫ উইকেট। কুলদীপ ৩ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে। আমলা (২৩), ডি কক (২০), ডুমিনি (২৫), জোন্দো (২৫) ও ক্রিস মরিস (১৪)। এই ৫ জনই কোনওক্রমে ২ অঙ্কের রান পার করতে পেরেছেন। বাকিরা এসেছেন আর গেছেন। ডুমিনি ও জোন্দো জুটি কিছুক্ষণ লড়াই দেওয়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে প্রথম আত্মপ্রকাশেই দলের হয়ে এই দুর্দিনের ম্যাচেও ২৫ রান যোগ করেন জোন্দো। ৩২.২ ওভারেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এমন করুণ অবস্থা প্রোটিয়াদের নিজেদের পিচে কবে হয়েছে তা তাদেরও মনে আছে বলে মনে হয়না।

১১৯ করলে জিতবে। এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারত কেবল ১ উইকেট হারিয়ে ২০.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রোহিত শর্মা (১৫) আউট হলেও শিখর ধাওয়ান (৫১) ও বিরাট কোহলি (৪৬) অপরাজিত থেকে রান তুলে নেন। ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। টেস্টে সিরিজ হারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারত এগিয়ে রইল ২-০ ব্যবধানে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026