Sports

ফের লজ্জার হার, ভারতীয় দলের কাল হল লুঙ্গি!

হারটা ছিল সময়ের অপেক্ষা। ভারত যে দ্বিতীয় টেস্টও হারছে তা চতুর্থ দিনের বিকেলেই পরিস্কার হয়ে গিয়েছিল। তবে পঞ্চম দিনে যে বিনা যুদ্ধে পুরো ক্রিজ ছেড়ে দেবে তারা সেটা জানা ছিলনা ক্রিকেট বোদ্ধা থেকে আপামর ভারতীয়ের। সকলেই ভেবেছিলেন হারবে তো বটেই, কিন্তু অন্তত লড়াইটা দেবে। কিন্তু সেটাও হলনা।

বুধবার পঞ্চম দিনের খেলা শুরুর পর থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের শুরু হয় একের পর এক প্যাভিলিয়নে ফেরার তাড়া! ভারতীয় ব্যাটসম্যানদের এদিন বেশিক্ষণ ক্রিজে থাকতেই দেননি দক্ষিণ আফ্রিকার ২১ বছরের যুবা বোলার লুঙ্গি এনগিডি। চতুর্থ দিনের বিকেলে ২ জনকে ফিরিয়েছিলেন তিনি। এদিন ফেরালেন আরও ৪ ভারতীয়কে। এর পড়ে যেটুকু ছিল সেই উইকেট তুলে নিলেন রাবাদা। প্রসঙ্গত লুঙ্গির এই টেস্টই ছিল ডেবিউ টেস্ট। আর তা তাঁর জীবনে অবিস্মরণীয় হয়ে রইল।

২৮৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের গত মঙ্গলবার বিকেলেই পড়ে গিয়েছিল ৩ উইকেট। হাতে ছিল ৭টি। তাও সকাল সকাল শেষ করে দিল দক্ষিণ আফ্রিকার বিষাক্ত বোলিং। যার সামনে রোহিত শর্মা (৪৭) আর মহম্মদ সামি (২৮) ছাড়া কেউ টিকতেই পারেননি। ১৫১ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১৩৫ রানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের সঙ্গেই ৩ ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল প্রোটিয়ারা। তৃতীয় ও শেষ টেস্টে তারা ঝাঁপাবে ভারতকে হোয়াইট ওয়াশ করতে। আর তা যে হতেই পারে তা মেনে নিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026