দ্বিতীয় টেস্টেও হারের মুখে ভারত। সেঞ্চুরিয়নের মাঠে এদিন চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কার্যত দিশেহারা ভারতীয় ব্যাটিং লাইনআপ। যেখানে তাঁদেরই ক্রিজ কামড়ে লড়াই দেওয়ার কথা, সেখানে আয়ারাম গয়ারামের মত প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের ৩ স্তম্ভ মুরলী বিজয় (৯), কেএল রাহুল (৪) এবং বিরাট কোহলি (৫)। শেষ দিনে জিততে গেলে ভারতকে করতে হবে ২৫২ রান। হাতে রয়েছে ৭ উইকেট। ক্রিকেট বিশেষজ্ঞেরা হাল ছেড়ে দিয়েছেন। হার এখন সময়ের অপেক্ষা বলে মেনে নিচ্ছেন তাঁরা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস যদি আমলা আর মার্করামের দুরন্ত ব্যাটিংয়ের নিদর্শন হয়। তবে দ্বিতীয় ইনিংসে রাজত্ব করেছে ইগার, ডেভিলিয়ার্স ও ডু প্লেসির ব্যাট। ইগার (৬১), ডেভিলিয়ার্স (৮০) ও ডু প্লেসি (৪৮)-এর সৌজন্যে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ২৫৮। ২৮ রানে প্রথম ইনিংসে এগিয়েই ছিল তারা। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্য হয়ে দাঁড়ায় ২৮৭ রান। এই অবস্থায় চতুর্থ দিনের বিকেলে ব্যাট করতে নামে ভারত। দরকার ছিল উপরের দিকের ব্যাটসম্যানদের এখানে দায়িত্বপূর্ণ ইনিংস খেলা। কিন্তু হল উল্টোটা। প্রথম থেকেই কার্যত শূন্য হাতে ফেরা শুরু করেন মুরলী বিজয়, কেএল রাহুল, বিরাট কোহলিরা। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৫ রান। ক্রিজে রয়েছেন পূজারা ও পার্থিব প্যাটেল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…