প্রথম টেস্টে কার্যত দক্ষিণ আফ্রিকার কাছে উড়ে গেছে ভারত। দ্বিতীয় টেস্টে সিরিজে ফেরার লড়াইয়ে সেঞ্চুরিয়নের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। শুরু থেকেই দাপটের সঙ্গে রানের গতি বাড়াতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার ইগার ৩১ রানে আউট হলেও মার্করাম–আমলা জুটি কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ভারতের কোনও বোলারই তাদের রান মেশিনে লাগাম দিতে পারছিলেন না। সেঞ্চুরি করার থেকে মাত্র ৬ রান দূরে থাকতে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম (৯৪)। সঙ্গী আমলাও ৮৪ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেন। তবে দিনের শেষ ১০ ওভারে খেলায় কিছুটা প্রত্যাবর্তন করে বিরাটের ভারত। ডেভিলিয়ার্স (২০), ডি কক (০), ফিল্যান্ডার (০) প্যাভিলিয়নে ফিরলে কিছুটা হলেও ধড়ে প্রাণ পায় ভারত। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান।
দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বাকি ৪টি উইকেট দ্রুত ফেলে বড় রানের ইনিংস গড়াই ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে গোটা দেশ মুখিয়ে আছে বিরাটের ব্যাট থেকে রান দেখতে। এবারই অগ্নিপরীক্ষা। মকরসংক্রান্তির শুভ লগ্নে দেশবাসীকে কি উপহার বিরাট ব্রিগেড দিতে পারে সেদিকেই চেয়ে সকলে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…