আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটের ১ নম্বর দল হিসাবে উঠে এল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৩-০-এ হোয়াইট ওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া এদিন তাদের শীর্ষস্থান খোয়াল। ১০৮ পয়েন্ট নিয়ে নেমে গেল তৃতীয় স্থানে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে এখনও ভাল ফলের সুবাদে আইসিসির দেওয়া পয়েন্টের হিসাবে ১১২ পয়েন্ট নিয়ে ভারত উঠে এল শীর্ষ স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তবে এই শীর্ষস্থান দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জিততে হবে। বৃহস্পতিবার থেকে পোর্ট অব স্পেনে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। হিসাব বলছে ভারত যদি ওই টেস্ট ড্র করে তাহলে ভারতের স্কোর হবে ১১০। ফলে তারা নেমে যাবে দ্বিতীয় স্থানে। আর হেরে গেলে ১০৮ পয়েন্ট নিয়ে নেমে যাবে তৃতীয় স্থানে। ফলে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ১ নম্বর জায়গাটা ধরে রাখতে গেলে কোহলি ব্রিগেডকে চতুর্থ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…