Sports

শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে টি-২০ সিরিজ শুরু করল ভারত

সিরিজ হারা কাকে বলে তা অনেকদিনই ভুলে গেছে ভারতীয় দল। মাঝেসাঝে এক আধটা ম্যাচ হেরে যায় ঠিকই। তবে তা গুনতিতে আসে না। তারা যে এখন ক্রিকেট বিশ্বে কার্যত ডাইনোসরে পরিণত হয়েছে তা আরও একবার বুধবার বুঝিয়ে দিল বিরাটহীন ভারত। কটকের বারাবাটি স্টেডিয়ামে হাল্কা কুয়াশা ঢাকা সবুজ গালিচায় এদিন সন্ধেয় টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা।

ব্যাট করতে নেমে দুরন্ত গতিতে রান না তুললেও কেএল রাহুল (৬১), শ্রেয়স আইয়ার (২৪), রোহিত শর্মা (১৭) ভারতকে মোটামুটি ভাল রানের ওপর দাঁড় করিয়ে দেন। কিন্তু তা হয়তো শ্রীলঙ্কার কপালে ভাঁজ ফেলার মত দারুণ কিছু ছিল না। তবে এঁরা ৩ জন প্যাভিলিয়নে ফেরার পর মণীশ পাণ্ডে ও ধোনি যে ভয়ংকর ব্যাটিং দেখালেন তাতে শ্রীলঙ্কার ঘুম ছুটে যাওয়া অস্বাভাবিক নয়। বিশেষত শেষ ২ ওভারে এই ২ ব্যাটসম্যান যে আগ্রাসী ব্যাটিং প্রতিভার সাক্ষর রাখলেন তাতে ভারতের স্কোর ১৮০-তে গিয়ে ঠেকে। যা তার ৪ ওভার আগেও ক্রিকেট বিশেষজ্ঞরা ভাবতে পারছিলেন না।

১৮১ রান করলে জিতবে, এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা শুরু করে শ্রীলঙ্কা। বিশাল রান তাড়া করতে তা ছাড়া হয়তো উপায় ছিলনা। কিন্তু অতটাও তাড়াহুড়োর দরকার ছিলনা। এই হাঁকপাঁক করে রান তাড়া করতে গিয়েই নিয়মিতভাবে পড়তে শুরু করে শ্রীলঙ্কার উইকেট। ডিকওয়েলা (১৩), থারাঙ্গা (২৩), পেরেরা (১৯) ও চামিরা (১২) রান করা ছাড়া শ্রীলঙ্কার কেউ ২ অঙ্কের রানও ছুঁতে পারেননি। যারফলে মাত্র ১৬ ওভারেই ৮৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারত জেতে ৯৩ রানে। চাহল ৪, হার্দিক ৩, কুলদীপ ২ ও উনাদকাট ১ উইকেট পান। ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হন এমএস ধোনি। ম্যান অফ দ্যা ম্যাচ হন যজুবেন্দ্র চাহল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026