Sports

উইকেট আঁকড়ে প্রায় হারা ম্যাচ ড্র করল শ্রীলঙ্কা

দিল্লি টেস্ট ম্যাচ কোনওরকমে বাঁচাতে সক্ষম হল শ্রীলঙ্কা। ৩ উইকেটের হারিয়ে ৩১ রানের পুঁজি নিয়ে বুধবার টেস্টের পঞ্চম দিনে মাঠে নামে শ্রীলঙ্কা। শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ফেরান রবীন্দ্র জাদেজা। বাকি ৬ উইকেট তুলে নিতে হবে সারা দিনে। এটাই ছিল ভারতের একমাত্র লক্ষ্য। পঞ্চম দিনের পিচ। ফলে উইকেট পড়ার সম্ভাবনাও অনেক বেশি। অন্যদিকে শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জ ছিল উইকেট আঁকড়ে পড়ে থাকা। ম্যাথিউজ ফেরার পর লঙ্কাবাহিনীর অধিনায়ক দীনেশ চন্ডিমল ধনঞ্জয় ডি’সিলভাকে সঙ্গে করে খানিক লড়াই চালান। কিন্তু প্রথম ইনিংসে ১৬৪ করা চন্ডিমল ৩৬ রান করেই থেমে যান। অশ্বিনের ফ্লাইটেড ডেলিভারিতে তিনি আউট হন। এরপর যখন শ্রীলঙ্কার কোনও আশা নেই বলে মনে হচ্ছিল সকলের, সেখানেই ব্যাট হাতে কামাল দেখানো শুরু করেন ধনঞ্জয়।

উইকেট ধরে রাখার পাশাপাশি রানের গতি বজায় রেখে শতরান করেন তিনি। কিন্তু পেশিতে টান ধরায় এদিনের শতরান করা লঙ্কাস্টার ধনঞ্জয় (১১৯) রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে আসেন। এরপরই রোশেন সিলভা ও নিরোশন ডিকওয়েলা কার্যত প্রতিরোধের প্রাচীর খাড়া করেন। হাজার চেষ্টা করেও এই দুজনকে ফেরাতে পারেনি ভারতের বোলিং আক্রমণ। সূর্য পশ্চিমে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে ম্যাচও ড্রয়ের কোলে ঢলে পড়ে। ডি’সিলভা ৭৪ এবং ডিকওয়েলা ৪৪ রানে অপরাজিত থাকেন।

জিততে মরিয়া ভারত তাদের তালিকাভুক্ত বোলারদের ছাড়াও শ্রীলঙ্কার উইকেট নিতে কোনও চেষ্টার ত্রুটি রাখেনি। অধিনায়ক বিরাট কোহলি এবং মুরলী বিজয়কে ভারতের হয়ে বল করতে দেখা গেছে। যদি অচেনা বোলারদের বলে কোনওভাবে ভুল করে কাবু হন শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। তৃতীয় টেস্ট ড্র হওয়ায় টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারত।

News Desk

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026