Sports

বিরাটের ব্যর্থ লড়াই, ড্র হল ইডেন টেস্ট

ক্রিকেটের নন্দনকাননে জয়ের মাত্র তিন কদম দূরেই থামতে হল টিম ইন্ডিয়াকে। ম্যাচের চতুর্থ দিনের শেষেই খেলার রাশ খানিকটা হলেও নিজেদের হাতে রেখেছিল ভারত। ১৭১ রানের পুঁজি এবং হাতে ৮ উইকেট নিয়ে খেলতে নামা ভারত ৮ উইকেটের বিনিময়ে ৩৫২ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। বিরাট কোহলি তাঁর ক্রিকেট কেরিয়ারের ৫০ তম সেঞ্চুরি করে ১০৪ রানে অপরাজিত থাকেন।

২৩১ রানের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা বাহিনী গভীর ব্যাটিং সঙ্কটে পড়ে যায়। সমরাবিক্রমাকে শূণ্য রানেই বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। এরপর করুণারত্নেকেও বিন্দুমাত্র করুণা না দেখিয়ে তাঁর স্টাম্প ছিটকে দেন মহম্মদ সামি। লাহিরু থিরিমানে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের আউটের পর শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ২২ রান। তারপরেই শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চন্ডিমল ও নিরোশন ডিকওয়েলা গড়ে তোলেন প্রতিরোধ। চন্ডিমল করেন ২০ রান এবং ডিকওয়েলা ২৭ রান করে আউট হন। এরপর সনকা আউট হওয়াতে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৫। কিন্তু খারাপ আলোর জন্য আম্পায়ার ম্যাচ বন্ধের নির্দেশ দেন। ড্র হয়ে যায় ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন ভুবনেশ্বর কুমার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026