Sports

ইডেন টেস্টে চতুর্থ দিনে খেলার মোড় ঘোরাল শিখর-রাহুল জুটি

তৃতীয় দিনের শেষে যেখানে শ্রীলঙ্কার পাল্লা ভারী ছিল, সেখানে চতুর্থ দিনের শেষে খেলা এখন ভারতের নিয়ন্ত্রণে। তবে হ্যাঁ, জয়ের মত অবস্থায় নেই ভারত। কিন্তু হারার সম্ভাবনাও নেই। এই অবস্থায় খেলা এখন ড্রয়ের পথে। পঞ্চম দিনে সারাদিনই ভারত ব্যাট করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।

গত শনিবার দিনের শেষে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ভারতের থেকে ৭ রান পিছিয়ে ১৬৫ রানে খেলা শেষ করে। এদিন সেখান থেকে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। টেল এন্ডার রঙ্গনা হেরাথের দুরন্ত ৬৭ রানের কাঁধে ভর করে কিছুটা ঘুরেও দাঁড়ায়। শ্রীলঙ্কার প্রথম ইনিংস এদিন শেষ হয় ২৯৪ রানে। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

প্রথম ইনিংসের করুণ ব্যাটিং পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতকে তখন কিছুটা চাপে বলেই মনে হচ্ছিল। কিন্তু ওপেনিং জুটি দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই যেভাবে রানের মিটার চড়াতে থাকে তাতে সংশয় কাটতে সময় নেয়নি। দিনের শেষ প্রান্তে এসে ব্যক্তিগত ৯৪ রানের মাথায় শিখর ধাওয়ানের স্টেপ আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টায় বল ধরা পড়ে যায় শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশন ডিকওয়েলার হাতে। রিভিউ নিয়েও কাজের কাজ কিছু হয়নি। ব্যাটের অতিসামান্য ছোঁয়ায় কট বিহাইন্ড হয়ে ঘরে ফিরতে হয় শিখরকে। অধরা থেকে যায় সেঞ্চুরি। ব্যাট করতে নেমে পূজারা দিনের শেষে ২ রানে অপরাজিত থেকে যান। রাহুল অপরাজিত ৭৩ রান করে। চতুর্থ দিনের শেষে ভারত এগিয়ে ৪৯ রানে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026