প্রথম ২ দিন বৃষ্টি মাটি করার পর ইডেনের পিচে তৃতীয় দিন পুরো খেলা হল। প্রথম ২ দিনের মত এদিনও ভারতের ব্যাটিংয়ে রক্তক্ষরণ অব্যাহত রইল। মাত্র ১৭২ রানে ভারতের পুরো ইনিংস গুটিয়ে যায় শনিবার। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ প্রথমে ভারতের মতই নড়বড় করেছে। ৩৪ রানের মধ্যেই ২ উইকেট পড়ে যায় তাদের। ফলে অনেকেই মনে করেছিলেন ভারতের মতই ধস নামবে শ্রীলঙ্কার ইনিংসে। কিন্তু সেই কল্পনা ভুল প্রমাণ করে থিরিমান্নে ও ম্যাথিউজের জুটি শ্রীলঙ্কাকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়।
যদিও দিনের শেষে দুজনকেই প্যাভিলিয়নে ফিরতে হয়। উমেশ যাদবের দুরন্ত বোলিং থিরিমান্নে (৫১) ও ম্যাথিউজকে (৫২) প্যাভিলিয়নে ফিরিয়ে দেয়। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর ১৬৫ রান। রবিবার খেলা কোন দিকে গড়ায় তার ওপর অনেকটা নির্ভর করছে এই টেস্টের ভবিষ্যৎ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…