Sports

এবার থেকে ভারতীয় ক্রিকেটারদেরও ডিএনএ পরীক্ষা

আমেরিকার বাস্কেটবল এবং অস্ট্রেলিয়ার ফুটবল লিগের পর ভারতীয় ক্রিকেটেও ঢুকে পড়ল ডিএনএ টেস্ট। এতদিন ভারতীয় ক্রিকেটাররা শরীর ফিট রাখার জন্য শুধুমাত্র ফিটনেস পরীক্ষা দিতেন। কিন্তু এবার ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে ধোনি-কোহলিদের বসতে হবে ডিএনএ টেস্টেও। টিম ইন্ডিয়ার ফিটনেস ট্রেনার শঙ্কর বসুর নির্দেশ অনুযায়ী ক্রিকেটারদের জেনেটিক ফিটনেস ব্লু-প্রিন্ট তৈরি করতে চায় বিসিসিআই।

ডিএনএ টেস্ট একজন ব্যক্তির ফিটনেস, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত ৪০টিরও বেশি জিন সম্পর্কিত একটি ধারণা দেয়। এই পরীক্ষা শুধু ফিটনেস রাখার জন্যই নয়। এর মাধ্যমে পেশির গঠন ও গতির উন্নতি, সহনশীলতা ও অতিরিক্ত ফ্যাট কমানোর ক্ষমতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। বোর্ড সূত্রের খবর, প্রতিটি ক্রিকেটারের জন্য বোর্ডের খরচ হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এই টেস্টের আরও বেশ কিছু সুবিধার দিক রয়েছে। এটির ফলে আলাদা ফিটনেস চার্ট তৈরি করা সম্ভব হবে। যেখানে জানা যাবে চোট পাওয়ার পর সংশ্লিষ্ট ক্রিকেটারের সুস্থ হতে ঠিক কত সময় লাগবে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026