৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিল ভারত। মঙ্গলবার সন্ধেয় তিরুবনন্তপুরমে যে বৃষ্টি হচ্ছিল তাতে ম্যাচ আদৌও করা যাবে কিনা তা নিয়েই সন্দেহ ছিল। অবশেষে বৃষ্টি থামলে ম্যাচ শুরু হয় ঠিকই, কিন্তু ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৮ ওভারের মিনি ম্যাচে। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। ব্যাট করতে নেমে দুরন্ত গতিতে রান করতে গিয়ে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত, ধাওয়ান। এদিন ২ অঙ্কের রানে পৌঁছতে পারেন ভারতের বিরাট কোহলি (১৩), মণীশ পাণ্ডে (১৭) এবং হার্দিক পাণ্ডিয়া (১৪)। সব মিলিয়ে ৫ উইকেট হারিয়ে ৮ ওভারে ৬৭ রানে শেষ হয় ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ফিলিপস (১১) ও গ্র্যান্ডহোম (১৭) ছাড়া কিউয়িদের কেউই ২ অঙ্কের রান ছুঁতে পারেননি। ৮ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৬১ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৬ রানে জয় পায় ভারত। এদিন ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ। তাতে জিতে ২-১-এ সিরিজ জিতে নিল ভারত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…