Sports

একতরফা ম্যাচে নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

টি-২০-তে খাতায় কলমে বিশ্বের ১ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রমতালিকার ৫ নম্বরে থাকা ভারতের লড়াইটা উপভোগ্য হবে বলেই আশা করেছিলেন দিল্লিবাসী। আশিস নেহরাকে শেষবার মাঠে দেখা আর একটা টানটান টি-২০ ম্যাচ দেখতে ফিরোজ শাহ কোটলার মাঠ এদিন ছিল কানায় কানায় ভর্তি। টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড।

ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান যে দোর্দণ্ড প্রতাপে ব্যাট করলেন তাতে এই দুই ব্যাটসম্যানই খেলার ভাগ্য নির্ধারণ করে দেন। বুঝিয়ে দিলেন বুধবার সন্ধেটা ভারতের। দুজনেই ৮০ রান করে বিদায় যখন নেন তখন বাকিদের কাছে রান তোলার আত্মবিশ্বাসটা চুড়োয় পৌঁছেছে। বিরাট কোহলি ২৬ রান করেন। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে নিউজিল্যান্ডের সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ খাড়া করে ভারত।

ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তোলার তাড়ায় পরপর গুপ্তিল ও মুন‌রোর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। উইলিয়ামসন (২৮) ও ল্যাথাম (৩৯) কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও এদিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে নিউজিল্যান্ড দাঁড়াতেই পারেনি। একের পর এক উইকেট পড়তে থাকে তাদের। ক্রমশ খেলা থেকে হারিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড। শেষের কয়েকটা ওভার কার্যত নিয়মরক্ষায় পরিণত হয়। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ করে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। এদিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শিখর ধাওয়ান।

এদিনের জয়ের পর ভারত আইসিসি ক্রমতালিকায় টি-২০-তে এখনও ৫ নম্বরে থেকে গেলেও এদিন হেরে শীর্ষ স্থান খোয়াল নিউজিল্যান্ড। আইসিসি ক্রমতালিকার ১ নম্বরে উঠে এল পাকিস্তান।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026