Sports

স্পিনারদের ঘূর্ণিঝড়, রোহিতের তাণ্ডব, অজিদের উড়িয়ে দিল ভারত

সিরিজের ফল ৪-১, এই ১টা হারের আফসোস হয়তো সহজে যাবে না বিরাটদের। হবে নাই বা কেন! ৫ ম্যাচের সিরিজে একটা হার না থাকলে হোয়াইটওয়াশটা হয়ে যেত। তবু নাগপুরে এদিনের জয়ে ডবল আনন্দ বিরাট বাহিনীর। সেটা শুধু অজিদের হারানোই নয়, এই জয়ের হাত ধরে আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এল ভারত। পিছনে ফেলে দিল দীর্ঘসময় ১ নম্বর ধরে রাখা সাউথ আফ্রিকাকে।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। লক্ষ্য ছিল চতুর্থ ওয়ান ডে-র মত পাহাড় প্রমাণ রান করে বিরাটদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। কিন্তু খেলা শুরুর পর এক এক করে ফিঞ্চ, স্মিথ, ওয়ার্নার ফেরার পর সেই সম্ভাবনা অনেকটাই কমে। ধীরে ব্যাট করা শুরু করেন হ্যান্ডসকম্ব, হেডরা। তারপরও উইকেট পড়া আটকায়নি। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অজি বাহিনী ৫০ ওভারের শেষে ৯ উইকেটে তোলে ২৪২ রান। প্যাটেল, কুলদীপ, কেদারদের ঘূর্ণির সামনে সেভাবে রান করতে না পারা অজি বাহিনীর এই রান তোলা যে ভারতের মত ব্যাটিং লাইনআপের পক্ষে খুব কষ্টসাধ্য নয়, তা সবাই মেনে নিচ্ছিলেন।

ব্যাট করতে নেমে প্রথম দিকে রোহিত শর্মাকে নড়বড়ে লাগলেও পরে তাঁর আগুনে ব্যাটিং কার্যত অজিদের সব আশা শেষ করে দেয়। রাহানেও এদিন নিজের জায়গায় দুরন্ত। রাহানের ৬১ আর রোহিতের ১২৫ রানের পর ভারতের আর কারও বিশেষ কিছু করার ছিলনা। রাহানে, রোহিত ছাড়া ভারতের আর একমাত্র উইকেট পড়ে অধিনায়ক বিরাটের। বিরাট করেন ৩৯ রান। এরপর কেদার আর মণীশ মিলে অজি কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন। এদিন ম্যান অফ দ্যা ম্যাচ হন রোহিত শর্মা। আগামী ৭ অক্টোবর থেকে ৩ ম্যাচের ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু হচ্ছে।

News Desk

বৈশাখী স্নানে দেশের পবিত্র শহরে ভক্তের ঢল, তিল ধারণের জায়গা নেই

বৈশাখী স্নানকে সামনে রেখে দেশের অন্যতম পবিত্র শহরে উপচে পড়ছে ভক্তের ভিড়। দেশের নানা প্রান্ত…

April 13, 2026

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026