Sports

শ্রীলঙ্কাকে ওয়ান ডে-তেও হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়ল ভারত

টেস্টে হোয়াইটওয়াশ তো করেইছিল। এবার ওয়ান ডে-তেও শ্রীলঙ্কাকে তাদেরই মাঠেই হোয়াইটওয়াশ করে দিল বিরাটের ভারত। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এটা কলঙ্কময় অধ্যায় হয়ে রইল। অন্যদিকে ভারতের দিক থেকে বিদেশের মাটিতে টেস্ট ও ওয়ান ডে-তে একই সফরে কোনও দেশকে এভাবে হোয়াইটওয়াশ করা রেকর্ড গড়ে দিল।

এদিন পঞ্চম তথা শেষ ওয়ান ডে-তেও বিনা লড়াইয়ে একতরফা খেলে জয় পকেটে পুরল ভারত। পুরো ম্যাচে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিকে বড় রান খাড়া করার একটা আপ্রাণ চেষ্টা চালান শ্রীলঙ্কার অধিনায়ক থারাঙ্গা (৪৮), থিরিমানে (৬৭) এবং ম্যাথিউস (৫৫)। কিন্তু এঁরা প্যাভিলিয়নে ফিরতেই পরপর উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারানোর পর ঝড়ের গতিতে পড়তে থাকে উইকেট। ফল হয় কম রানের লক্ষ্যস্থির করা। শ্রীলঙ্কা যেন এবার ঠিক করেই রেখেছে প্রথমে ব্যাট করলে ২৪০ রানের আশপাশে একটা রান তারা চ্যালেঞ্জ হিসাবে দেবে। আর পরে ব্যাট করতে নেমে ভারত তা সহজেই তুলে দেবে। যে রীতির অন্যথা হলনা পঞ্চম তথা শেষে ওয়ান ডে-তেও।

ব্যাট করতে নেমে ভারতের রোহিত ও রাহানে দ্রুত প্যাভিলিয়নে ফেরার পর ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি, মণীশ পাণ্ডে। এঁদের যুগলবন্দিতে ১২৮ রান গড়ার পর মণীশ আউট হন। নামেন কেদার যাদব। তারপর আর উইকেট পড়েনি। বিরাট শতরান ও কেদার অর্ধশতরান করার পাশাপাশি দ্রুত জয়ের লক্ষ্যে ভারতকে পৌঁছে দেন। জেতার জন্য ২ রান বাকি থাকতে কেদার আউট হন। নামেন ধোনি। এরপর ২ রান করতে ২ মিনিটও নেয়নি ভারত।

এদিন বিরাট শতরান হাঁকালেও ম্যান অফ দ্যা ম্যাচ হন ৫ উইকেট তুলে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামানো ভুবনেশ্বর কুমার। ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরাহ। সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর শিরোপা গেছে শ্রীলঙ্কার সিরিবর্ধনে ও পুষ্পকুমারার ঝুলিতে। দ্রুততম অর্ধশতরানের পুরস্কার জিতে নিলেন কেদার যাদব।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026