Sports

বিরাট-রোহিতের শতরান, শ্রীলঙ্কাকে ছেলেখেলা করে হারাল ভারত

প্রথম ৩টে একদিনের ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে সহজে হারে। এদিন টস জিতে বিরাট ব্যাট নিলেন। ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। হাল ধরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাস, এই জুটিই ম্যাচের ভাগ্য লিখে দেন। ১৩১ রান করে যখন বিরাট আউট হলেন তখন ভারতের স্কোর পৌঁছে গেছে ২২৫ রানে। এখানেই শেষ নয়, রোহিতও ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। পরে পাণ্ডিয়া ও কে এল রাহুল দ্রুত প্যাভিলিয়নমুখো হলেও নিজের ৩০০ তম ওয়ান ডে-তে ফের ব্যাট হাতে কামাল দেখালেন ধোনি। মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে স্লগ ওভারে দুরন্ত ব্যাটিং করে মণীশ (৫০) ও ধোনি (৪৯) ভারতের স্কোরকে পৌঁছে দেন ৩৭৫ রানে।

৫০ ওভারে ৩৭৬ রান। এমন এক পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা ছুঁতে নেমে পরপর উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। মাঝে ম্যাথিউস (৭০) ও সিরিবর্ধনে (৩৯) একটা অসম লড়াই দেওয়ার চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি। মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১৬৮ রানে লজ্জার হার স্বীকার করতে হয় তাদের। এটাই শ্রীলঙ্কার নিজের মাটিতে সবচেয়ে বেশি রানের ব্যবধানে পরাজয়।

এদিন দলে জায়গা পান অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মণীশ পাণ্ডের মত কম সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। বিরাট কোহলিকে এদিন বল হাতে দেখতে পাওয়া অবশ্যই বড় পাওনা। ২ ওভার বল করে ১২ রান দেন অধিনায়ক। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। ৫ ম্যাচের সিরিজে ৪-০-তে এগিয়ে গেল ভারত। শেষ ওয়ান ডে জিততে পারলে টেস্টের মত শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ওয়ান ডে-তেও হোয়াইটওয়াশ করতে পারবে ভারত।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026