কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই। বৃহস্পতিবার বিকেলে সেই কানাঘুষোই সত্যি হল। বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে আনুষ্ঠানিকভাবে অনিল কুম্বলের নাম ঘোষণা করেন। এক বছরের জন্য এই চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। এই পদের জন্য দৌড়ে এগিয়ে ছিলেন অনিল কুম্বলে ও রবি শাস্ত্রী। তবে রবি শাস্ত্রীকে পিছনে ফেলে হেডস্যারের দায়িত্বের ফিনিশিং লাইনে পৌঁছলেন অনিল কুম্বলেই। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই স্পিনারের ঝুলিতে রয়েছে সাড়ে নশোর ওপর উইকেট। ঠান্ডা মাথার খেলোয়াড় হিসাবে পরিচিত কুম্বলে। আগামী দিনে এই ঠান্ডা মাথাকে হাতিয়ার করে বিরাটদের খেলার চেহারা তিনি কতটা বদলে দিতে পারেন আপাতত সেদিকেই চেয়ে ভারতবাসী।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…