স্বাধীনতা দিবস ও বাঙালির ‘কাই পো চে’!

কালীপুজো মানেই যেমন বাজি, বিশ্বকর্মা পুজো মানেই যেমন ঘুড়ি, ঠিক তেমনই স্বাধীনতা দিবসে নীল আকাশ রঙিন ঘুড়িতে মুখ ঢাকবে এটাই স্বাভাবিক। বাংলায় স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ানোর প্রথা নতুন নয়। যা আজও বর্তমান। সোমবার সকাল থেকেই আকাশ ছেয়েছিল ঘুড়ির রঙে। বৃষ্টি থেমেছে। সোমবার সকাল থেকেই আকাশে সোনালি রোদের খেলা। মাঝে মধ্যে পাতলা মেঘ মুখ ঢাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এমন একটা সোনালি দিনের সকালটা নষ্ট করেনি ঘুড়িবিলাসী বঙ্গবাসী। ভারতের জাতীয় পতাকার রঙে ঘুড়ি ছিল নীল আকাশে বাড়তি পাওনা।

ছাদে ছাদে সকাল থেকেই গলা ফাটিয়ে চিৎকার ‘ভোকাট্টা’। পাশের ছাদে হয়তো তখন বিষাদের ছায়া। শুকনো মুখে চলেছে কাটা সুতো লাটাইতে গুটোনো। তারপর ফের নতুন করে লাগা। এবার মুখপোড়ায় কল পরিয়ে চিলেকোঠার ঘরে রাখা ‘ব্রহ্মাস্ত্র’, মানে সবচেয়ে দামি মাঞ্জাটা দিয়ে আকাশে পাখনা মেলে এই ছাদের চ্যালেঞ্জ। পাল্টে যায় হাসি। এবার অন্য ছাদে খুশির কলরব। এভাবে সকাল গড়িয়ে বেলা, বেলা গড়িয়ে বিকেল। স্বাধীনতা দিবসের দিনে এখনও বাংলার ছাদে বেঁচে থাকে ঘরানা। স্বস্তি পায় সংস্কৃতি। যেন অলক্ষ্যে মুচকি হেসে বলে, চ্যালেঞ্জ রইল হোটাসঅ্যাপ, ফেসবুক। আকাশে ভেসে পড়ার এই খুশিটা কেড়ে দেখা দেখি। কত ক্ষমতা!

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026