Entertainment

প্রয়াত আমজাদ খানের ভাই অভিনেতা ইমতিয়াজ খান

‘ইয়াদোঁ কি বারাত’ থেকে ‘বান্টি অউর বাবলি’। এমন বলিউডের হিট সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি সকলের জানা। তিনি ইমতিয়াজ খান। ইমতিয়াজ খানের আরও একটি পরিচয় তিনি বলিউডের সর্বকালের অন্যতম সেরা ভিলেন চরিত্রাভিনেতা আমজাদ খানের ভাই। বলিউডের পরিচিত মুখ ইমতিয়াজ খান চলে গেলেন। ৭৭ বছর বয়সে মৃত্যু হল তাঁর।

মুম্বইতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন খান পরিবারের বন্ধু হিসাবে পরিচিত অঞ্জু মহেন্দ্রু। এছাড়াও বলিউডের অন্য তারকারা তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেন। ইমতিয়াজ খান এক সময়ের টিভি তারকা ক্রুতিকা দেশাইকে বিয়ে করেন। তাঁদের একটি মেয়ে রয়েছে। ইমতিয়াজ খান ১৯৮২ সালে একটি সিনেমাও পরিচালনা করেন।

ইমতিয়াজ খানের অভিনয় করা সিনেমার মধ্যে রয়েছে ‘ইয়াদোঁ কি বারাত’, ‘ধর্মাত্মা’, ‘দয়াবান’, ‘জখমি’। তিনি যে সিনেমাটি পরিচালনা করেন সেই ‘পেয়ারা দোস্ত’ সিনেমায় অভিনয় করেন তাঁর দাদা আমজাদ খান, নাসিরুদ্দিন শাহ, রঞ্জিতা-র মত অভিনেতা অভিনেত্রীরা। টিভি সিরিয়াল ‘নূর জাহান’-এও ইমতিয়াজ খানকে দেখা গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026