লন্ডনে নাকি তৃতীয়বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খান। তাও একটা ঘরোয়া অনুষ্ঠানে। লোকচক্ষুর আড়ালে। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত এমনই এক খবরে তোলপাড় বিশ্ব। যদিও পাক সংবাদমাধ্যমও খবরের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশায়। তাদের দাবি, ইমরানের তৃতীয় স্ত্রী তাঁর আধ্যাত্মিক পথপ্রদর্শক বুসরার বোন মরিয়ম। ইমরানের তৃতীয় বিয়ে হলেও মরিয়মের এটা নাকি দ্বিতীয় বিয়ে। আপাতত বিবাহবিচ্ছিন্না মরিয়মের দুই সন্তানও রয়েছে। যদিও ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের তরফে এই বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। যদিও এক ভারতীয় সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে নাকি নিজের তৃতীয় বিয়ের কথা স্বীকারও করে নিয়েছেন ইমরান! পাশাপাশি জানিয়েছেন বিবাহ বিচ্ছেদ একটা মানুষের জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। বিবাহিত জীবনই হল সামাজিক হয়ে বাঁচার রাস্তা। ৬৩ বছরের ইমরান স্বীকার করেছেন তাঁর প্রথম স্ত্রী জেমিমার সঙ্গে তাঁর এখনও সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…