World

শপথ নিতে গিয়ে কেন লজ্জিতভাবে ‘সরি’ বলতে হল ইমরান খানকে?

গত শুক্রবার পাক পার্লামেন্টে ভোটাভুটির মধ্যে দিয়েই স্থির হয়ে যায় ইমরান খানই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ঠিক ছিল এরপর শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান। সেইমত শনিবার সকালে ইমরান খানকে পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করালেন পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসেন। পাকিস্তানের সময় সকাল ১০টায় চোখে জল আর মুখে হাসি নিয়ে এদিন কালো শেরওয়ানিতে শপথবাক্য পাঠ করেন ইমরান। একসময়ে দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার নজির গড়েছিলেন তিনি। এবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার বিরল কৃতিত্বও অর্জন করলেন। ৬৫ বছরের ইমরানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদিতে বসার জন্য ২২ বছর কঠিন রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়েছে।

জীবনে এত সফল এক ব্যক্তিত্ব এদিন কিন্তু শপথবাক্য পাঠে বেশ কয়েকবার শব্দ উচ্চারণে ভুল করেন। উর্দু শব্দ উচ্চারণ করতে গিয়ে ভুল করায় প্রেসিডেন্ট তাঁর ভুল শুধরে দেন। ইমরান সরি বলে হাসি মুখে ভুল শোধরান। তারপরও যদিও খুব পরিস্কার‌ভাবে শব্দগুলি উচ্চারণ করে উঠতে পারেননি তিনি। এটা তাঁর নিজের জীবনের এমন এক চরম মুহুর্তে হয়তো বড় একটা খিঁচ হয়ে থাকবে।

ইমরান তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর সমসাময়িক ৩ ভারতীয় খেলোয়াড়কে নিমন্ত্রণ করেছিলেন বলে খবর। তালিকায় ছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব ও নভজ্যোৎ সিং সিধু। এঁদের মধ্যে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল সিধু।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026