World

প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান, শনিবার শপথ

ভোটে জিতে একক সংখ্যা গরিষ্ঠ দল হয়েছিল ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এদিকে ইমরানকে হারাতে একজোট হতে শুরু করেছিল বিরোধী দলগুলি। তারা এককাট্টা হয়ে সংখ্যা গরিষ্ঠতার ভোটাভুটিতে ইমরানকে পরাস্ত করতে চেয়েছিল। সেইমত শুক্রবার ভোটাভুটি হয়। সেখানেই কার্যত হেলায় জিতে যান ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খান। ৬৫ বছরের ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কার্যত ছিটকে দেন একমাত্র প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রধান শাহবাজ শরিফকে।

বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, ইমরান পান ১৭৬টি ভোট। অন্যদিকে শরিফ পান ৯৬টি ভোট। শরিফের জন্য বড় ধাক্কা ছিল ৫৬টি আসন জয়ী পাকিস্তান পিপলস পার্টির ভোটদানে বিরত থাকা। যদিও ওই ৫৬টি ভোট পেলেও ইমরানকে ছুঁতে পারতেননা তিনি। ফলে ইমরান খানের এখন পাক প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের অপেক্ষা। আগামী শনিবারই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন ইমরান খান।

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026