World

ইমরান খানকে সতর্ক করল পাক নির্বাচন কমিশন

অসংযত ভাষা প্রয়োগের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে তেহরিক-ই-ইনসাফ এর প্রধান ইমরান খানকে সতর্ক করল পাক ইলেকশন কমিশন। সেই সঙ্গে তাঁকে বিরোধীদের বিরুদ্ধে সংযত ভাষা ব্যবহার করতে বলা হয়েছে। সম্প্রতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থকদের ‘গাধা’ বলে অভিহিত করেন ইমরান। এর পরই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় পাকিস্তানে।

গত ১২ জুলাই নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম দেশে ফিরে পাক প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন। ইমরান মন্তব্য করেন, যাঁরা সেদিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন তাঁরা ‘গাধা’। এরপরই পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় ওঠে। পাক নির্বাচন কমিশন ইমরান খানকে নির্দেশ দেয় নির্বাচনী প্রচার চলাকালীন বিরোধীদের প্রতি সংযত ভাষা ব্যবহার করার। কমিশনের কাছে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয় ইমরান খানকে। যদিও ইমরান যাননি। তাঁর তরফে দলের অন্য এক নেতা বাবর আওয়ান ও এক আইনজীবী কমিশনে যান। কমিশনের তরফে আওয়ানকে বলা হয়, নেতারা এই ধরনের শব্দ প্রয়োগ করলে বাইরের দেশগুলির কাছে পাকিস্তান সম্পর্কে একটি বিরূপ ধারণা তৈরি হবে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026