World

ফের আলোচনায় বসার আহ্বান জানালেন ইমরান খান

চাপে পড়ে ফের আলোচনায় বসার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার পাক সীমায় ঢুকে সেখানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া এবং বুধবার সকালে পাল্টা পাক যুদ্ধবিমান ভারতে ঢোকার চেষ্টা করলে সেগুলিকে তাড়া করে পাকিস্তানে পাঠানো এবং একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি নামানোর পর এবার কী তাহলে চাপের মুখে আলোচনায় বসার কথা বলছেন ইমরান খান? প্রশ্ন উঠছে। কারণ পুলওয়ামা হামলার পরও কিন্তু পাক মাটিতে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভারত বললেও তাতে কান দেননি পাক প্রধানমন্ত্রী।

এখন ভারত যখন সবদিক থেকে চেপে ধরেছে তখন কী সেই চাপ রাখতে না পেরেই ইমরানের এই আলোচনা বার্তা? এদিন ইমরান বলেন, যুদ্ধ লাগলে কারও লাভ নেই। এখন সময় এসেছে ‘শুভবুদ্ধির উদয় হওয়ার’। তাঁর দাবি, ভারতকে পুলওয়ামা হামলার পর তদন্তে সাহায্যই করতে চেয়েছিলেন তিনি। মঙ্গলবারের হামলা নিয়েও সুর নরম করেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর দাবি, মঙ্গলবার পাক ভূখণ্ডে বোমা ফেলার পর দ্রুত কোনও অ্যাকশন না নিয়ে আগে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা দেখার জন্য দেশের সেনাপ্রধানকে নির্দেশ দেন তিনি।

তাঁর বক্তব্যে কিছুটা পাল্টা হুঁশিয়ারিও রেখেছেন ইমরান খান। এদিন তিনি বলেন, তাঁরা এদিন দেখিয়ে দিয়েছেন তাঁদের ভূখণ্ডে যদি ভারত ঢুকতে পারে তাহলে তাঁরাও ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে পারেন। পাক সেনা ভারতের ২টি মিগ বিমানকে গুলি করে নামিয়েছে বলেও দাবি করেন ইমরান। এই প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, এখানে তাঁদের মাথাকে কাজে লাগানো উচিত। বোঝানোর সুরেই ইমরান বলেন, অস্ত্র ভারতের কাছেও আছে। অস্ত্র তাঁদের কাছেও আছে। কিন্তু কোনও অঙ্কে ভুল হচ্ছে না তো? কারণ যদি এই অস্ত্র প্রয়োগ শুরু হয় তবে তা না তো তাঁর হাতে থাকবে, না থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026