Feature

সর্ববৃহৎ মহিলাদের বাজার রয়েছে এদেশেই, বিবাহিতা হলে তবেই সুযোগ

বাজারে মহিলাদের বিক্রেতা হিসাবে দেখা গেলেও তার সংখ্যা নগণ্যই হয়। বাজারে বিক্রেতা বিষয়টি এখনও বিশ্বজুড়েই পুরুষ প্রাধান্য নির্ভর। কেবল এই বাজার ছাড়া।

বিশ্বজুড়ে বাজার বললে সেখানে সাধারণত পুরুষ বিক্রেতাদেরই দেখতে পাওয়া যায়। মহিলা বিক্রেতা যে একেবারেই থাকেন না এমনটা নয়। তবে পুরুষ বিক্রেতাদের সঙ্গে তাঁদের আনুপাতিক হার নেহাতই নগণ্য।

কিন্তু এই পুরুষ প্রধান বাজারে ভারতেই এমন একটি বাজার রয়েছে যা কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হয়। মহিলারাই এখানে বিক্রেতা। কোনও পুরুষ বিক্রেতা নেই।

কোনও পুরুষ এখানে স্টল করে বিক্রির চেষ্টা করলে তাঁকে কঠিন শাস্তি মুখে পড়তে হবে। এ রাজ্যের সরকার এই ফরমান জারি করেছে।

ফলে পুরুষদের এখানে প্রবেশ নিষেধ। অন্তত বিক্রেতা হিসাবে। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কেবলমাত্র মহিলা বিক্রেতাদের বাজার এটিই।

মণিপুরের রাজধানী ইম্ফলে অবস্থিত এই বাজারটির নাম আইমা কেইথেল। স্থানীয় ভাষায় আইমা কেইথেল বলা হয়। যার অর্থ মায়েদের বাজার।

এই বাজারে বিক্রেতারা সকলেই মহিলা। অবিবাহিতা হলে এখানে বিক্রির সুযোগ মেলেনা। কেবল বিবাহিতা মহিলারাই এই বাজারে স্টল দিয়ে বিক্রির সুযোগ পান।

আনাজ থেকে মাছ, খেলনা থেকে জামাকাপড়, বাসনপত্র থেকে নানা ধরনের মশলা এবং আরও নানা জিনিস এখানে বিক্রি হয়। পৃথিবীতে এত বড় কেবলমাত্র মহিলাদের বাজার আর নেই।

তাই এই বাজার কেবল বাজার নেই, সারা বিশ্বের পর্যটকদের এক অন্যতম আকর্ষণও বটে। মনে করা হয় ৫০০ বছর পুরনো মণিপুরের এই আইমা বাজার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026