মাখনের গরু, ছবি – সৌজন্যে – ইলিনয় ডট গভ
নানারকমের গরুই তো দেখা গেছে। কিন্তু মাখনের গরু কজনই বা দেখেছেন! মাখনের গরু চোখে দেখতে পাওয়াই তো দারুণ ব্যাপার। সেই গরু দেখতে যে ভিড় জমবে সেটাই তো স্বাভাবিক।
তবে যদি মনে করা হয় যে মাখনের গরু বলতে মাখনের রংয়ের গরুর কথা বলা হচ্ছে তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ এক্ষেত্রে মাখনের গরু মানে কিন্তু আক্ষরিক অর্থেই মাখনের গরু। অর্থাৎ মাখনের তৈরি গরু।
কিন্তু সে গরুর ওজন ২৬৩ কেজি। চমকে ওঠার কিছু নেই। কারণ এই এত পরিমাণ মাখন দিয়েই এই গরু তৈরি করা হয়। খাঁটি মাখনের সেই অতিকায় গরু রাখা থাকে কাচের দেওয়ালের মধ্যে। কাছে যাওয়ার উপায় নেই। কিছুটা দূর থেকেই চক্ষু কর্ণের বিবাদ দূর করতে হয়।
আমেরিকার ইলিনয় প্রদেশের ইলিনয় স্টেট ফেয়ার অত্যন্ত জনপ্রিয়। বাৎসরিক এই মেলায় মানুষের ঢল নামে। সেখানেই প্রতিবছর অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এই মাখনের গরু।
১০২ বছর ধরে এই মাখনের গরু এই মেলার মুখ্য আকর্ষণ হয়ে আছে। যা দেখতে দূর দূর থেকেও হাজির হন মানুষজন। এমন বিশাল আকৃতির মাখনের গরু ছোটদের কাছে রূপকথার মতন।
এমন গরুর কথা রূপকথার বইয়ে পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবেও যে তার দেখা মিলতে পারে তা অনেক শিশুর কাছেই না দেখা পর্যন্ত অবিশ্বাস্য।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…