Entertainment

বন্যার জল ঢুকছে টিভি চ্যানেলের স্টুডিওতে, তবু খবর পড়া থামালেন না অ্যাংকর

বন্যার জল এতটাই বেড়ে যায় যে তা একটি টেলিভিশন স্টুডিওতেও ঢুকে পড়ে। কিন্তু সেই জলের মধ্যেও কাজ থেমে থাকেনি। চলে খবর পড়া।

এমন অস্বাভাবিক বৃষ্টি সচরাচর হয়না। তাই শহর যে এমনভাবে বন্যাবিধ্বস্ত হয়ে পড়বে তা কল্পনা করতে পারেননি টেলিভিশন চ্যানেলের লোকজনও।

এদিকে আবহাওয়া দফতর জানিয়ে দেয় শহরের অনেক জায়গায় রয়েছে হড়পা বানের জল ঢোকার সম্ভাবনা। টিভি স্টুডিওতে তখন খবর পড়া চলছিল। এমন সময় দেখা যায় সেখানেও বন্যার জল ঢুকতে শুরু করেছে। ক্রমে তা পুরো স্টুডিওর মেঝেতে ছড়িয়ে পড়ে। তারপর জল বাড়তে থাকে। আরও জল ঢুকতে থাকে সেখানে।

ফলে যাঁরা সেখানে কাজ করছিলেন তাঁরা যন্ত্র বাঁচাতে লেগে পড়েন। তাও নিজেদের টাল সামলে। আর অ্যাংকর তাঁর সিট ছেড়ে একবার উঠতেই টাল হারান। তবে সামলে নিয়ে ফের ফিরে আসেন আসনে।

এভাবে স্টুডিওতে জল ঢুকতে থাকার পরও কিন্তু সম্প্রচার বন্ধ হয়নি। ওই জলের ওপরই চলতে থাকে কাজ। খবর পড়তে থাকেন অ্যাংকর। শহরবাসীকে জানাতে থাকেন আবহাওয়ার বর্তমান অবস্থা ও পূর্বাভাস।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ইলিনয়-এ। সেখানে শহর জলে ভাসছে। এতটাই বৃষ্টি হয়েছে সেখানে। ওই টেলিভিশন চ্যানেলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। কিন্তু শো মাস্ট গো অন আপ্ত বাক্য মেনে তার মধ্যেও সম্প্রচার এক মুহুর্তের জন্যও বন্ধ হয়নি।

এই স্টুডিওতে জল ঢুকে যাওয়ার ঘটনা সামনে আসে ট্যুইটারের হাত ধরে। সেখানেই একটি পোস্ট গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। টিভি চ্যানেলের স্টুডিওতে বন্যার জল বাড়তে থাকার পরও যে সম্প্রচার এভাবে চালিয়ে যাওয়া যায় তা দেখিয়ে দিলেন ওই চ্যানেলের কর্মীরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026