ডাক্তার দেখাতে গিয়ে রাতারাতি ৩ কোটি টাকার মালিক এক ব্যক্তি
ভাগ্যের চাকা ঘুরে গেল চোখের পলকে। রাতারাতি ৩ কোটি টাকার মালিক হয়ে গেলেন এক ব্যক্তি। স্ত্রীকে ডাক্তার দেখাতে বেরিয়ে এই সাফল্য এল ঝুলিতে।
এক ব্যক্তির স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া কথা। ডাক্তারের কাছে সেইমত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তিনি স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর এক সহকর্মীও। যিনি তাঁর খুব কাছের বন্ধুও।
যাওয়ার সময় মাঝে রাস্তায় এক জায়গায় তাঁরা দাঁড়ান। সেখানে লটারির টিকিট বিক্রি হচ্ছিল। ওই ব্যক্তি সেটি কেনেনও। তারপর ডাক্তারের কাছে স্ত্রীকে নিয়ে চলে যান।
লটারির টিকিটের কথা ফের মনে আসে সন্ধেয়। কারণ তখনই জানা যেত কার ভাগ্যে শিকেয় ছিঁড়েছে। প্রথমে ফলাফল দেখতে গিয়ে ওই ব্যক্তি দেখেন তিনি ৩৫০ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩১ হাজার টাকার কিছু বেশি, সেটাই জিতেছেন।
যা দেখে তিনি তাঁর সহকর্মী বন্ধুকে মজা করে জানান যা টাকা পাওয়া গেছে তাতে কয়েকটা আরও লটারির টিকিট কাটা যাবে। কিন্তু পরে তাঁরা যখন ওই লটারি সংস্থার অ্যাপে ঢুকে পরীক্ষা করেন, তখন তাঁদের আনন্দ ধরে রাখার উপায় জানা ছিলনা।
তাঁরা দেখেন সাড়ে ৩ লক্ষ ডলার জিতেছেন তাঁরা। ভারতীয় মুদ্রায় ৩ কোটি ১৬ লক্ষ টাকার কিছু বেশি। এই টাকা জেতার পর রাতারাতি কোটিপতি হয়ে যান ওই ব্যক্তি।
স্ত্রীকে সেদিন ডাক্তার দেখাতে যাওয়ার না থাকলে ওই টিকিটও কেনা হতনা। আর কোটিপতিও হওয়া হতনা। ঘটনাটি ঘটেছে পশ্চিম শিকাগোতে। স্ত্রীকে ডাক্তার দেখাতে বেরিয়ে যে এভাবে কারও ভাগ্য ফিরে যেতে পারে তা বেশ অবাক করেছে মানুষজনকে।













