Sports

পাতাল প্রবেশ করল সাজানো ফুটবল মাঠ

সবুজ গালিচা পাতা নিখুঁত করে সাজানো একটি ফুটবল মাঠ দেখে সকলেরই ভাল লাগে। সেই মাঠই আবার যদি চোখের সামনে পাতাল প্রবেশ করে?

মাঠটি ছিল অনেকদিনই। তবে ২০১৮ সালে তাকে ঢেলে সাজানো হয়। তারপর থেকে এ মাঠে অনেক খেলা হয়েছে। ঘাসের বদলে পুরো মাঠ সবুজ কৃত্রিম টার্ফ দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। সেই সকলের পছন্দের মাঠ আচমকাই ঢুকে গেল মাটিতে। পাতাল প্রবেশ করল।

মাঠের প্রায় মাঝ বরাবর ১০০ ফুট এলাকা জুড়ে মাঠে এখন দানবের মত এক গর্ত। যা উপর থেকে দেখলে মনে হচ্ছে যেন মাঠটা এক বিশাল হাঁ করে আছে।

গর্তের গভীরতাও নেহাত কম নয়। ৩০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে মাঠে। গর্তের মধ্যেই কৃত্রিম সবুজ টার্ফ ছিঁড়ে ঝুলছে। বলাই বাহুল্য যে এ মাঠে এখন অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ হয়ে গেল।

কেন এমনভাবে ফাঁক হল মাঠের একটা বিশাল অংশ? ভাগ্যক্রমে সে সময় মাঠে কেউ ছিলেননা। কোনও খেলা হচ্ছিল না। হলে কিন্তু হতাহতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। বড় বিপদ হতে পারত।

জানা যাচ্ছে ওই মাঠের তলায় প্রায় দেড়শো ফুট গভীরে রয়েছে একটি খনি। সেই খনির কারণেই এই আচমকা ধস নেমে মাঠের পাতাল প্রবেশের ঘটনা ঘটেছে।

এখন বিশেষজ্ঞেরা মাঠ পরীক্ষা করে দেখবেন। দেখা হবে এ মাঠে খেলার পরিস্থিতি আদৌ আছে কিনা। তবেই আগামী দিনে এ মাঠে খেলা হবে, অনুশীলন হবে। মাঠের পাতাল প্রবেশের ঘটনাটি ঘটেছে আমেরিকার ইলিনয় পার্কে।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026