World

শেভিং ক্রিম আর টেবিল টেনিস বল এনে দিল বিরল সম্মান

দাড়ি কামানোর জন্য যে শেভিং ক্রিম ব্যবহার হয় সেটা এবং তার সঙ্গে অনেকগুলি টেবিল টেনিস বল। এই দুয়ের যুগলবন্দি এক ব্যক্তিকে এনে দিল সেরার মুকুট।

শুনতে কেমন যেন বেমানান মনে হতেই পারে। কোথায় দাড়ি কামানোর শেভিং ক্রিম। আর কোথায় টেবিল টেনিস বল। তাদের মধ্যে কি সংযোগ থাকতে পারে? তারা আবার একজন ব্যক্তিকে একসঙ্গে হয়ে বিরল সম্মান এনে দিচ্ছে।

কেমন যেন সবকিছু তালগোল পাকানো মনে হচ্ছে তাই না? কিন্তু এদের মধ্যে একটা সংযোগ রয়েছে। আর সেটাকে কাজে লাগিয়েই সেরা হলেন ওই ব্যক্তি।

তিনি প্রথমে শেভিং ক্রিম হিসাবে হাতে তুলে নেন শেভিং ফোম। তারপর সেটা ভাল করে ঢেলে দেন তাঁর মাথায়। সাদা ক্রিমের মত ফোম ফুলে ফেঁপে ওঠে মাথায়। দেখে মনে হয় যেন একটা সাদা মুকুট তৈরি হয়েছে।

মাথার অনেকটা উপর পর্যন্ত উঠে যায় ফোমের মুকুট। এবার পাশে রাখা টেবিল টেনিস বল নিয়ে সামনের দেওয়ালে ছুঁড়ে দিতে থাকেন। যা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসার সময় তাঁর মাথার ফোমে আটকে যেতে থাকে।

তিনি নিজেই নিজের মাথায় এই বলগুলি আটকে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। এটাই ছিল রেকর্ড গড়ার খেলা। যাতে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ১৪টি বল ওই ক্রিমে আটকে রেকর্ড গড়ে ফেলেন।

বিশ্বরেকর্ড তৈরি করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ-এর এই রেকর্ড ইন্টারনেটেও ছড়িয়ে পড়েছে। তিনি অবশ্য আরও অনেক রেকর্ড নিজের ঝুলিতে ইতিমধ্যেই পুরেছেন। এটাই তাঁর শখ বলা যেতে পারে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026