World

কোন দেশে একটাও মশা নেই, নামটা খুব চেনা

মশা নিয়ে বিশ্বের মানুষের অস্বস্তির শেষ নেই। সব দেশেই তাদের দাপট রয়েছে। কেবল একটিমাত্র দেশ আছে যেখানে মশা থাকেনা। নামটা খুব চেনা।

প্রবল গরমে মশার দাপট কিছুটা কম থাকে। তবে বর্ষা এলেই মশার গান বাড়ে। ঘরে ঘরে মশার জ্বালায় তিষ্ঠতে পারা যায়না। মশার কামড় তো আছেই, তার সঙ্গে নানা ধরনের রোগও তাড়া করে বেড়াবে মশার হাত ধরে। ফলে মশা মানুষের জন্য কেবল ক্ষতিই ডেকে আনে।

অনেকেই মনে করেন এমন যদি হত যে কোথাও একটাও মশা থাকবেনা, তাহলে কি ভালই না হত! কিন্তু মশাহীন বিশ্ব তো কল্পনা মাত্র। বাস্তবে তারা গান শুনিয়ে কামড় দিয়ে বেড়াবেই।

কিন্তু এই বিশ্বেই একটি দেশ আছে যেখানে একটিও মশা নেই। অনেক খুঁজলেও এখানে মশা পাওয়া যায়না। আর তার বিশেষ কারণও আছে।

বিশ্বের এই মশাহীন দেশটিতে জলার সংখ্যা খুবই কম। প্রায় নেই বললেই চলে। মশারা জমা জলে বংশবৃদ্ধি করতে চায়। কিন্তু এখানে ঠান্ডা থাকায় এবং জমা জল থাকার উপায় তেমন না থাকায় সে সুযোগ তারা পায়না।

আরও একটি কারণ কাজ করে এখানে। এই দেশে একটি মহাসাগরীয় আবহাওয়া রয়েছে। আর এটি এমন ধরনের আবহাওয়া যে আবহাওয়ায় মশারা বংশবৃদ্ধি করতে পারেনা।

এসব শর্তের হাত ধরে আইসল্যান্ডে একটিও মশার দেখা মেলেনা। আইসল্যান্ডই হল বিশ্বের একমাত্র দেশ যেখানে একটিও মশা দেখতে পাওয়া যায়না। বিশ্বের অন্য সব দেশেই কমবেশি মশাদের দেখা মেলে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026