World

পৃথিবীর একমাত্র দেশ যেখানে মশা নেই, কোন দেশ সেটি

পৃথিবীতে একাধিক মারণ রোগের কারণ মশা। বিশ্বের যে প্রান্তেই যাওয়া যাক না কেন সেখানেই মশা আছে। কিন্তু একটিমাত্র দেশ রয়েছে যেখানে মশা নেই।

ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত মারণ রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করানোর কাজটা করে মশা। মশাবাহিত রোগে প্রতিবছর বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয়। বহু মানুষ অসুস্থ হন। মশা এক অভিশাপের মত মানবসমাজে ছড়িয়ে আছে।

বিশ্বের এমন কোনও দেশ নেই যেখানে মশা পাওয়া যায়না। তবে একটিমাত্র দেশ এর মধ্যে রয়েছে যেখানে মশা নেই। অভিনব হলেও এই অপরূপ সুন্দর দেশে মশার দেখা পাওয়া যায়না।

বিশ্বে মশার নানা ধরণ ছড়িয়ে আছে। ৩ হাজার রকমের মশা বিশ্বজুড়ে উড়ে বেড়ায়। যার অনেকগুলি মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আইসল্যান্ড এমন দেশ যেখানে একটিও মশা নেই।

ধরা হয় আইসল্যান্ডে জলাশয়ের সংখ্যা খুবই কম। মশারা আবার জলাশয়ের মত আটকে থাকা স্থির জলে তাদের বংশবৃদ্ধি পছন্দ করে। সেই সুযোগ না থাকাটা আইসল্যান্ডের পক্ষে উপকারি হয়েছে।

সেই সঙ্গে রয়েছে আইসল্যান্ডের একটা শীতল পরিবেশ। যা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল নয়। এটা এখানে মশা না থাকার একটা কারণ হতেই পারে।

ঠান্ডার পাশাপাশি আইসল্যান্ডে একটি মহাসাগরীয় আবহাওয়া বিরাজ করে। যা মশাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। সব মিলিয়ে আইসল্যান্ড এমন এক দেশ যেখানে গেলে মশার হাত থেকে রেহাই। অবশ্যই আইসল্যান্ডে বসবাসকারী তো বটেই এমনকি সেখানে ঘুরতে যাওয়া মানুষের জন্যও এটা একটা বড় প্রাপ্তি।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026