ইংল্যান্ডের কাছে হেরে বিদায় কিউয়িদের

টি-২০ বিশ্বকাপে যাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে মনে করছিলেন ভারতেরই অনেক প্রাক্তন খেলোয়াড়, সেই নিউজিল্যান্ডকে সেমিফাইনালে কার্যত উড়িয়ে দিল ইংল্যান্ড। জ্যাসন রয়ের ঝোড়ো ইনিংসের হাত ধরে এদিন খুব সহজেই কিউয়িদের দেওয়া ১৫৩ রানের চ্যালেঞ্জ টপকে যায় ইংল্যান্ড। ১৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রানের গণ্ডি পার করে তারা। তাও মাত্র ৩ উইকেট হারিয়ে। এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ১৫৩ রান। তখনও দেখে মনে হচ্ছিল রানটা নেহাত কম নয়। ফলে ইংল্যান্ডের পক্ষে এই রান তোলা দিল্লর ফিরোজ শাহ কোটলার মাঠে সহজ হবে না। কিন্ত ব্যাট করতে নামার পরেই ইংল্যান্ড বুঝিয়ে দিল ধারণা ভুল। কিউয়ি বধের জন্য এই রান তাড়া করা তাদের কাছে বড় একটা কঠিন হবে না। একরকম ধীরেসুস্থে খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইংল্যান্ড। সাত উইকেটে হেরে এবারের মত টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল সাড়া জাগানো নিউজিল্যান্ডকে। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। মুম্বইয়ের এই হাইভোল্টেজ ম্যাচেই স্থির হয়ে যাবে ফাইনালে ইডেনের সবুজ গালিচায় ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে কোন দল।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026