Sports

ভারতকে দাঁড় করিয়ে হারাল দক্ষিণ আফ্রিকা

ব্যাট, বল, ফিল্ডিং। সব বিভাগেই দক্ষিণ আফ্রিকার কাছে গোহারান হারল মিতালি রাজের ভারত। অতিরিক্ত আত্মবিশ্বাস, নাকি ভুল সিদ্ধান্তের খেসারত? এসব বিশ্লেষণ চলবে। কিন্তু খাতায় কলমে বাস্তব হল ভারতকে ১১৫ রানে হারিয়ে মহিলা বিশ্বকাপে বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা। এদিন টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। সেটাই চরম ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশ্বের একাংশ। ব্যাট করতে নেমে শুরুতেই এক ওপেনারকে হারায় প্রোটিয়াসরা। কিন্তু তারপরই মাঠে অন্ধকার দেখতে শুরু করেন ভারতীয় বোলাররা। বিশেষত দক্ষিণ আফ্রিকার লি (৯২) আর নিকার্ক (৫৭) সহ অন্যদের মোটের ওপর ভাল রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ২৭৩ রান। ২৭৪ রানের পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ মাথায় নিয়ে মাঠে নেমে ভারতের দীপ্তি শর্মা (৬০) ও ঝুলন গোস্বামীর অপরাজিত (৪৩) রান কিছুটা আশা জাগালেও ৬ জন ২ অঙ্কের রান পর্যন্ত ছুঁতে পারেননি। এঁদের মধ্যে আবার ৪ জন ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। যার মধ্যে অধিনায়ক মিতালি রাজও রয়েছেন। অবশেষে ৪৬ ওভারে ১৫৩ রান করে অলআউট হয়ে যায় ভারত।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026