অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল। তায় আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ফলে লড়াই ঘিরে পারদ যে চড়ছিল তা বলাই বাহুল্য। প্রথমে ব্যাট করে পাক বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন শুভমান গিল। ১০২ রান করেন তিনি। ওপেনার পৃথ্বী শাহ করেন ৪১ রান। মানজোত কালরা করেন ৪৭ রান। ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান করে ভারত।
বড় রান। চ্যালেঞ্জিং স্কোর। পাল্টা পাক ব্যাটিং হাড্ডাহাড্ডি একটা লড়াই দেবে বলে মুখিয়ে ছিলেন সকলে। কিন্তু পাকিস্তানের ব্যাটিং শুরু হতেই সব পরিস্কার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে পাক ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা সামনে এসে পড়ে। একের পর এক উইকেট পড়তে থাকে। এরমধ্যেই ভয়ংকর হয়ে ওঠে ইশান পোড়েলের বিষাক্ত বোলিং। মাত্র ১৭ রান দিয়ে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেন ভারতের এই তরুণ বোলার। মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারত জেতে ২০৩ রানে। এমন বিধ্বংসী জয় দেখে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট তারকারা। বীরেন্দ্র সেহওয়াগ এই জয়কে নৃশংস জয় বলে ব্যাখ্যা করেছেন। পাকিস্তানকে হেলায় হারানোর পর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। খেলা হবে আগামী শনিবার।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…