অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ানের ইনিংস, ছবি - আইএএনএস
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিই জয়ের রূপকার। ১১৭ রানের একটা দুরন্ত ইনিংস উপহার দিয়ে তিনিই জয়ের ভিত গড়ে দেন। যথেষ্ট ফর্মেও ছিলেন তিনি। ইংল্যান্ডের পিচে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন। ভারতীয় ওপেনিংয়ের সেই ভরসার জায়গা শিখর ধাওয়ান আর খেলতে পারবেন না ৩ সপ্তাহ। ফলে ধরে নেওয়া হচ্ছে কার্যত এই বিশ্বকাপে তাঁকে হয়ত আর পাচ্ছে না ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় নাথান কুল্টার-নাইলের একটি বল তাঁর বুড়ো আঙুলে লাগে। যন্ত্রণা থাকলেও ওই অবস্থায়ও খেলা চালিয়ে যান শিখর। ১১৭ রান করে ফেরেন। কিন্তু ড্রেসিং রুমে ফেরার পর দেখা যায় তাঁর আঙুল ফুলে গেছে। অনেকক্ষণ বরফ দেওয়া হয় আঙুলে। কিন্তু কোনও ফল হয়নি। ফিজিও দেখেন। তিনিও কিছু করতে পারেননি। ফলে ঠিক হয় স্ক্যান করতে হবে আঙুলের। আর তাতেই ধরা পড়ে বুড়ো আঙুল ফেটেছে। ফলে ৩ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম।
এই খবর ভারতীয় শিবিরে পৌঁছনোর পরই ছন্দে থাকা দলটা মুষড়ে পড়ে। ধাওয়ানকে বিশ্বকাপের অন্য ম্যাচে না পাওয়া অবশ্যই ভারতের জন্য বড় ধাক্কা। সামনেই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। তারপর পাকিস্তান। এই অবস্থায় হয়ত কেএল রাহুলকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো হতে পারে। অন্যদিকে ধাওয়ানের জায়গায় দীনেশ কার্তিক না বিজয় শঙ্কর কাকে খেলান বিরাট-রবি শাস্ত্রী, এখন সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…