Sports

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ সফর শুরু করল বাংলাদেশ

খাতায় কলমে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। দলে রয়েছেন ইমরান তাহির, এনগিডি, রাবাডা-র মত বিধ্বংসী বোলার। কিন্তু তার কিছুই কাজে এলনা। বাংলাদেশ প্রোটিয়াদের ব্যাটিং ও বোলিং ২ বিভাগেই গোহারান হারাল। টস জিতে ওভালের পিচে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আর সেখানেই ব্যাটিংয়ে বাজিমাত করে দেয় বাংলাদেশ। বিধ্বংসী ব্যাটিংয়ের পরিচয় দিয়ে নিজেদের জাত চিনিয়ে দেন ১১ জন বাঙালি। বুঝিয়ে দেন বিশ্বকাপে তাঁরা বিনাযুদ্ধে এতটুকুও জমি ছাড়তে আসেননি। এদিন দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলের বিরুদ্ধে বাংলাদেশ জেতে ২১ রানে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ শুরু করে সিংহ বিক্রমে। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে বাঘের মত ব্যাটিং করলেন বাঙালিরা। সাকিব আল হাসান (৭৫) ও বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম (৭৮) কার্যত দক্ষিণ আফ্রিকার বোলিং নিয়ে ছেলেখেলা করেন। দাপটে ব্যাটিং করেন সৌম্য সরকার (৪২) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৪৬)। মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এছাড়াও তামিম ইকবাল (১৬), মোহাম্মদ মিঠুন (২১), মোসাদ্দেক হোসেন সৈকত (২৬) রানের ইনিংস খেলে দেন। পরপর বাংলাদেশ ব্যাটিং লাইনআপ ভাল রান দিয়ে যাওয়ায় বাংলাদেশ ৫০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে তোলে ৩৩০ রান।

পাহাড় প্রমাণ স্কোর তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম জুটি শুরু থেকে হিসেব কষে রান তুলতে থাকে। ডি কক ২৩ রান করে ও মার্করাম ৪৫ করে যখন ফেরেন তখন খেলার রাশ নিজের হাতে নিয়ে নিয়েছেন অধিনায়ক ডু প্লেসি। তাঁর সঙ্গে জুটি বাঁধেন মিলার। ২ জনে ভাল রান তুলতে থাকেন। কিন্তু ডু প্লেসির আউট কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৬২ রান করে মিরাজের বলে বোল্ড হন ডু প্লেসি। এরপর মিলার ও ডুসেন রান তোলার চেষ্টা শুরু করেন। এঁরাও ভাল রান তুলছিলেন। কিন্তু ফের ছন্দপতন হয় ৩৮ রান করে মিলার ফেরার পর।

ডুসেন ও ডুমিনি এরপর রান তোলার চেষ্টা করেন। কিন্তু বিশাল স্কোর তাড়া করার জন্য যে ধরণের মারকাটারি ব্যাটিং দরকার ছিল তা কারও হাত থেকেই দেখা যায়নি। ডুসেন ফেরেন ৪১ রানে। ডুমিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৪৫ রান করলেও তা দলকে জয়ের কাছে পৌঁছে দিতে পারেনি। ফেলুকাও ৮ রানে ও মরিস ১০ রানে ফেরার ফল হয় মারাত্মক। দক্ষিণ আফ্রিকার জয়ের আশা ক্ষীণ হয়ে আসে। রাবাডা (১৩) ও তাহির (১০) মিলে কিছু রান তোলার চেষ্টা করলেও তা জয়ের লক্ষ্যে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিলনা। ৩০৯ রানে শেষ হয় ৫০ ওভার। দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে তোলে ৩০৯ রান। ২১ রানে হারে তারা। ম্যাচের সেরা হন সাকিব আল হাসান। এদিন ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশের সাকিব, মিরাজ ও মুস্তাফিজুর রহমানের বোলিং ছিল দেখার মতন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026