Sports

ভারতকে ২৪০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছতে ভারতের সামনে লক্ষ্য ২৪০ রান। খুব বড় রান নয়। ভারতের যা ব্যাটিং লাইনআপ তাতে এই রান তুলে নেওয়া খুব সমস্যার নয়। তবে অতিরিক্ত আত্মতুষ্টি সমস্যার হতে পারে। কারণ নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। তাই ধরে ধরে ম্যাচ বার করার রাস্তাই শ্রেয় বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

গতকাল ম্যাঞ্চেস্টারে বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের ইনিংস পুরো শেষ হয়নি। ৪৬.১ ওভারে ২১১ রান তোলার পরই বৃষ্টি নামে। তারপর আর খেলার পরিস্থিতি তৈরি হয়নি। সেমিফাইনাল হওয়ায় খেলা গড়ায় পরদিনে। এদিন ওই অবস্থা থেকেই ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কম রানে দাঁড়িয়ে থাকা নিউজিল্যান্ড চাইছিল এদিন যতটা সম্ভব রান করে রাখতে। এদিন ২৩ বলে ৩ উইকেট হারিয়ে তারা তোলে ২৮ রান। ২৩৯ রানে শেষ হয় ৫০ ওভার। ৮ উইকেট হারিয়ে এই রান তোলে নিউজিল্যান্ড।

ভারতের সামনে সহজে ফাইনালে পৌঁছনোর রাস্তা খোলা। সেটা বিরাট বাহিনী কতটা কাজে লাগাতে পারে সেটাই দেখার। এদিন অবশ্য ম্যাঞ্চেস্টারে সকালের আকাশ রোদ ঝলমলে। তবে দুপুরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026