Sports

ভারতের কাছে হারার পর আত্মহত্যা করতে চেয়েছিলেন পাক কোচ

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার এদিন ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। যে কথা তিনি বলেছেন তাতে হতবাক ক্রিকেট দুনিয়া। ভারতের কাছে পাকিস্তানের হারের পর প্রবল সমালোচনার মুখে তিনি নিজেকে খুব হীন বলে মনে করছিলেন। সেই গ্লানি সে সময় এমন পর্যায়ে পৌঁছয় যে তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন। যেভাবে হারের পর থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং ফ্যানেরা পাক দলের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টকে লক্ষ্য করে সমালোচনা শুরু করেন তাতে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে নিজেই সাংবাদিক সম্মেলনে জানান মিকি আর্থার।

পাকিস্তান ভারতের কাছে হারার পর ফিরে আসার লড়াইটা ছিল প্রধান। প্রবল সমালোচনার মুখে এটা বড় বিষয় ছিল। টিকে থাকার লড়াই ছিল। সেখানে রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারায় পাকিস্তান। এই জয়ের পর সাংবাদিক সম্মেলনে মিকি আর্থার জানান ভারতের কাছে হারার পর তিনি এত সমালোচনার মুখে পড়েন যে এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন।

পাকিস্তান বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ফেলেছে। তাদের ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট। বাকি আর ৩টি ম্যাচ। পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে পাক দল। এবার বিশ্বকাপে মোট ১০টি দল খেলছে। কোনও গ্রুপ নয়। এবার খেলা হচ্ছে অল প্লে অল নিয়মে। এখান থেকে টেবিলের প্রথম ৪টি দল সেমিফাইনালে পৌঁছবে। বাকিদের ফিরতে হবে। এখন যা পয়েন্টের অবস্থা তাতে ওই ফেরার দলে পাকিস্তান থাকছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026