Sports

তাঁর করোনা হয়েছিল, ভেবেছিলেন ফ্লু হয়েছে, অকপট বোথাম

তাঁর তখন যেটা হয়েছিল সেটা করোনাই ছিল। কিন্তু তিনি ভেবেছিলেন তাঁর একটি বাজে ধরনের ফ্লু হয়েছে। অকপটে বললেন ইয়ান বোথাম।

লন্ডন : ব্রিটিশ ক্রিকেটে যে কটি নাম চিরদিন থেকে যাবে তার মধ্যে একটি নাম অবশ্যই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইয়ান বোথাম। তিনিই সম্প্রতি একটি অনুষ্ঠানে অকপটে স্বীকার করে নিলেন যে তাঁর করোনা হয়েছিল। কিন্তু তখনও করোনা নামটাই ভাল করে কারও জানা ছিলনা। তাই তিনি ভেবেছিলেন তাঁর খুব খারাপ ধরনের একটি ফ্লু হয়েছে। বোথাম জানান, এটা ৬ মাস আগের কথা।

বছরের একদম শুরুতেই বোথাম আক্রান্ত হন বলে জানিয়েছেন। ফ্লু থেকে অবশ্য তিনি পরে সেরে ওঠেন। তখন করোনার নামই কেউ ভাল করে জানতেন না। এখন তিনি বুঝতে পারছেন তখন যেটা তাঁর হয়েছিল সেটা ফ্লু ছিলনা, ছিল করোনা। কিন্তু তখন নাম না জানায় তিনি সেটাকে ফ্লু ভেবেছিলেন। বোথাম আরও বলেন, যা পরিস্থিতি তাতে এটাই বোঝা যাচ্ছে না যে এই করোনা কতদিন পর্যন্ত এমন অবস্থায় থাকবে।

বোথাম পাশাপাশি আশা প্রকাশে করে বলেন, তাঁর বিশ্বাস ক্রিকেট খুব দ্রুত ফেরত আসবে। তবে তার আগে দেশের মানুষকে আরও একটু ধৈর্য ধরে আরও কটা সপ্তাহ সব মেনে চলার পরামর্শ দেন। যাতে করোনা মুক্ত একটা স্বাভাবিক অবস্থা ব্রিটেনে ফেরত আসতে পারে। ইউরোপের অন্যতম করোনা বিধ্বস্ত দেশ ব্রিটেন। ৩ লক্ষ ১১ হাজারের ওপর মানুষ সে দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যার মধ্যে এখনও মৃত্যু হয়েছে সাড়ে ৪৩ হাজারের ওপর মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026